লাইব্রেরিবিশ্বকোষSahih al-Bukhari 1477 - Obligatory Charity Tax (Zakat) - كتاب الزكاة - Sunnah.com

বিশ্বকোষ

Sahih al-Bukhari 1477 - Obligatory Charity Tax (Zakat) - كتاب الزكاة - Sunnah.com

⏱ 3 মিনিট পড়তে লাগবে

1.2k হযরত আলীকে (আ.) ‘আবু তোরাব’ বলার রহস্য একাধিক হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসুল (সা.) বিভিন্ন উপলক্ষ্যে হযরত আলীকে (আ.) ‘আবু তোরাব’ বলে ডাকেন এবং এই উপাধি তিনি নিজেই হযরত আলীকে (আ.) দেন। এ সম্পর্কে আমরা দু’টি হাদীস আপনাদের সামনে তুলে ধরছি: ১। দ্বিতীয় হিজরির ১৫ই জামাদিউল আওয়াল, রসুল (সা.) তাঁর কতিপয় সাহাবীকে নিয়ে কুরাইশদের কাফেলার উদ্দেশ্যে রওনা হয়ে ‘আশিরা’ নামক স্থানে পৌঁছেন; কিন্তু তারপরও কাফেলার কোনো সন্ধান মেলেনি।

আশিরায় থাকা অবস্থায় একদিন রসুল (সা.) হযরত আলী (আ.) ও আম্মারের নিকটে গিয়ে দেখেন তাঁরা শুয়ে আছেন এবং তাঁদের মুখমন্ডলে ধূলাবালি পড়ে রয়েছে। আর এহেন অবস্থা দেখে আল্লাহর রসুল (সা.) তাঁদের দুইজনকে আদর করে ডাকেন। হযরত আলীকে (আ.) বলনে, “হে আবু তোরাব!

আমি তোমাকে দুইজন অতীব মন্দ লোকের সংবাদ দিতে চাই যাদের একজন হচ্ছে ‘কাদার বিন সালেফ’ যে হযরত সালেহ’র উটনীকে হত্যা করেছিল; আর দ্বিতীয়জন হচ্ছে সেই ব্যক্তি যে তোমার ঘাড়ে তলোয়ারের আঘাত করে তোমার রক্তে তোমার দাড়িকে রঞ্জিত করে তুলবে!” এরপর থেকেই সবাই হযরত আলীকে (আ.) আবু তোরাব উপাধি ধরে ডাকতে থাকে এবং তিনিও এই উপাধিকে অনেক পছন্দ করতেন। কেননা রসুল (সা.) তাঁকে এই উপাধি দান করেন। ২।

ইবনে আব্বাস বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক হযরত আলীকে আবু তোরাব উপাধি দানের হেতু ছিল এই যে, রসুলের (সা.) পর তিনিই হচ্ছেন পৃথিবীর মালিক ও পৃথিবীতে আল্লাহর হুজ্জাত এবং তাঁরই কারণে পৃথিবী টিকে আছে। আর এ সূত্র ধরেই হযরত আলীকে (আ.) আবু তোরাব বলা হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে: কাফেররা কিয়ামতের দিন বলবে, “আমরা যদি মাটি হতে পারতাম!” তাদের এই আকাঙ্খার ভাবার্থ হচ্ছে এই যে, তারা যদি হযরত আলীর (আ.) শিয়া বা অনুসারী হতে পারত। আর তিনি যেহেতু শিয়াদের নেতা তাই তাঁকে আবু তোরাব বলা হয়। ৩।

একদা হযরত আলী (আ.) মাটিতে শুয়ে ছিলেন। অতঃপর আল্লাহর রসুল (সা.) তাঁকে উঠিয়ে তার ধূলাবালি ঝেড়ে বলেন: হে আবু তোরাব! ওঠ, আমার পিতা-মাতা তোমার জন্যে উৎসর্গ হোক । শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট তাওয়াফের নামাযের মুস্তাহাব বিষয়সমূহ পরের পোস্ট সাঈ সংক্রান্ত প্রশ্নের উত্তর বা ফতোয়া সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,...

March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের... February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষA Brief Introduction to Zakat And Khums

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষKhums in the Quran and History

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষIs the Allocation of One-Half of Khums for Bani Hashim Favouritism?

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষRuling 1768 - CHAPTER SIX » The One-Fifth Tax (Khums)

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষRuling 1851 - DISTRIBUTION OF KHUMS

⏱ 3 মিনিট