লাইব্রেরিবিশ্বকোষদোয়া করার পূর্বে এটা বল

বিশ্বকোষ

দোয়া করার পূর্বে এটা বল

⏱ 3 মিনিট পড়তে লাগবে

📌112 আয়াতুল্লাহ মুজতাহেদী তেহরানি বলেন: তোমরা যখনই দোয়া করতে যাবে তার পূর্বে বলবে: হে আল্লাহ! যারা আমার গিবত করেছে, আমাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তারকারী। হাদিসে বর্ণিত হয়েছে: তোমার যদি প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকে অর্থাৎ তোমাকে যদি কেউ চড় মারে তোমার পাল্টা চড় মারার ক্ষমতা থাকে তবুও তুমি আল্লাহর শুকুর আদায়ের জন্য তাকে ক্ষমা কর এবং বল: হে আল্লাহ!

আপনি আমাকে প্রতিশোধ নেয়ার মত ক্ষমতা দিয়েছেন কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতার শুকরিয়া আদায় হচ্ছে ক্ষমা করা। যেভাবে রাসূল(সা.) করতেন, যেভাবে হযরত আলী(আ.) করতেন। সুতরাং আমাদেরকে তাঁদের থেকে শিক্ষা নিয়ে ক্ষমা করতে শিখতে হবে। এমন হওয়া যাবে না যে, কেউ ক্ষমা চাইতে আসল অথচ বলা হল না তোমাকে ক্ষমা করতে পারব না। এমন ঘটনাও আছে এক ব্যক্তি মারা যাচ্ছে তার কাছে কেউ ক্ষমা চাইতে আসল সে মৃত্যু মুখেও তাকে ক্ষমা করল না। তার জিদ, অহংকার এবং হিংসা এতই বেশী যে সে তাকে ক্ষমা করতে পারল না।

এমন ব্যক্তিরা কিয়ামতের দিন আটকে যাবে, সমস্যায় পড়বে। কেননা আল্লাহ বলবেন, তুমি আমার বান্দাকে তার একটা অন্যায়ের জন্য ক্ষমা করতে পার নি, আর এখন আমার কাছে ক্ষমা চাচ্ছো!! তোমাকে আমি এত বেশী গোনাহগার হওয়ার পরও কিভাবে ক্ষমা করব??

শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুমসের আহকাম পরের পোস্ট মৃত্যুর পরের জীবনের জন্য কীভাবে প্রস্তুত থাকবেন সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,... March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের... February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট