লাইব্রেরিবিশ্বকোষ‘আহলে বায়েত (আঃ) এর উদাহরন হচ্ছেন নক্ষত্রের মত
বিশ্বকোষ
‘আহলে বায়েত (আঃ) এর উদাহরন হচ্ছেন নক্ষত্রের মত
⏱ 3 মিনিট পড়তে লাগবে
221 নবী (সাঃ) বলেন যে, আমার উম্মতের মধ্যে আমার আহলে বায়েতের উদাহরন হল আকাশের নক্ষত্র বা তারার মত । যখন এদের একটি অস্ত যাবে তখন অন্যটি উদিত হবে । যাঁরা হলেন পুতঃপবিত্র ইমামগন- পথ প্রর্দশনকারী এবং পথপ্রাপ্ত । না তাঁদের বিরুদ্বে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আর না তাঁদেরকে সাহায্য করতে অস্বীকারকারীর সাহায্যের প্রত্যাখ্যান তাঁদের ক্ষতি করবে । বরং মহান আল্লাহ তাদেরই ক্ষতি করবেন যারা তাঁদের বিরুদ্বে ষড়যন্ত্র করে এবং সাহায্য করতে অস্বীকার করে ।
তাঁরা পৃথিবীতে আল্লাহর প্রমানসমূহ ও কর্তৃপক্ষ এবং সকল সৃষ্টিসমূহের উপর তাঁর সাক্ষ্যসমূহ । যে তাঁদের আনুগত্য করল প্রকৃতপক্ষে সে আল্লাহরই আনুগত্য করল আর যে অবাধ্য হল সে আল্লাহরই অবাধ্য হল । তাঁরা কোরআনের সাথে এবং কোরআন তাঁদের সাথে । কোরআন হচ্ছে নির্বাক গ্রন্থ এবং তাঁরা হচ্ছেন সবাক কোরআন । না তাঁরা কোরআন থেকে বিছিন্ন হবে আর না কোরআন তাঁদের থেকে বিছিন্ন হবে যতক্ষন পর্যন্ত না তাঁরা হাউযে কাওসারে আমার সাথে মিলিত হয় ।
সর্বপ্রথম ইমাম হল আমার ভাই ইমাম আলী, যে তাঁদের মধ্যে সর্বোত্তম, এরপর আমার সন্তান হাসান এবং এরপর আমার সন্তান হুসাইন ও এরপর হুসাইন এর পুত্রদের মধ্য থেকে পর্যায়ক্রমে নয় জন । সূত্রঃ আল-গাইবাত লিল নুমানী, ৮৪/১২; কিতাবে সুলাইম ইবনে ক্বাইস, ২/ ৬৮৬/ ১৪; ফাযায়িল লি শাযান ইবনে জিবরাঈল, ১১৪ । এ প্রসংগে নবী (সাঃ) আরও বলেন যে, আমার আহলে বাইতের অবস্থানকে দেহের সাথে মাথা এবং মাথার সাথে দুটো চোখের মত গন্য কর । কারন দেহ পথ পাবে না মাথা ছাড়া এবং মাথা পথপ্রাপ্ত হবে না দুটো চোখ ছাড়া ।
সূত্রঃ আমালী আত তুসী, ৪৮২/ ১০৫৩; কাশফুল গুম্মাহ, ২/ ৩৫ । আবদুল্লাহ্ ইবনে উমর বলেন, আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছি: ‘যে ব্যক্তি (ইমামের) আনুগত্য হাত গুটিয়ে নেবে সে (কিয়ামত দিবসে মহান আল্লাহকে সাক্ষাৎ করবে এমতাবস্থায় যে, তার কোন হুজ্জাত (নাজাতপ্রাপ্তির দলিল বা উপায়) বিদ্যমান থাকবে না।
আর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমতাবস্থায় যে, তার গর্দানে কোন বাইয়াত নেই (অর্থাৎ সে ইমামের বাইয়াত ও আনুগত্য করেনি) সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে।’ (সহীহ মুসলিম, কিতাবুল ইমারাহ, হাদীস নং-৩৪৪১) শেয়ার 1 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পরকালের প্রস্তুতি ও আল্লাহর আদেশের প্রতি পালন পরের পোস্ট দোয়ার প্রভাব: আল্লাহর সঙ্গে অন্তরের সংলাপ সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...
July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট