লাইব্রেরিবিশ্বকোষখুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান

বিশ্বকোষ

খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান

⏱ 3 মিনিট পড়তে লাগবে

231 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, রূপসা, খুলনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং ১ম বর্ষের ছবক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ● আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, সভাপতি, সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা।

●জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুহাদ্দিস, খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা। ● জনাব মোহাম্মাদ রবিউল ইসলাম, সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ শফিউদ্দিন নেছারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইলমের গুরুত্ব ও ধর্মীয় জ্ঞানের মূল্য তুলে ধরে বলেন, মুসলমানদের উচিত প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-কে জান-মালের ঊর্ধ্বে মূল্যায়ন করা।

তিনি হযরত আবু তালিব (আ.)-এর দৃষ্টান্ত টেনে উল্লেখ করেন, যিনি মহানবী (সা.)-কে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। বক্তব্যে তিনি আরও বলেন, অনেকে মনে করেন রাসূলুল্লাহ (সা.) চল্লিশ বছর বয়সে রিসালাত প্রাপ্ত হন—এটি সঠিক নয়; বরং চল্লিশ বছর বয়সে তিনি রিসালাতের ঘোষণা দেন। অবশেষে তিনি ছাত্রদের উদ্দেশে আহ্বান জানান—শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ না থেকে ইসলাম নিয়ে গবেষণামূলক কাজে নিয়োজিত হতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার 1 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম হাসান আসকারি (আ.)-এর বিশেষ দৃষ্টি পরের পোস্ট ইমাম মাহদী (আ.ফা.)-এর নৈকট্য অর্জনের উপায় সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়...

March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট