লাইব্রেরিবিশ্বকোষআলেমদের ফযিলত ও তাদেরকে অপমানের ফলাফল
বিশ্বকোষ
আলেমদের ফযিলত ও তাদেরকে অপমানের ফলাফল
⏱ 3 মিনিট পড়তে লাগবে
301 আলেমদের ফযিলত: ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেন: আমাদের শিয়া আলেমগণ হলেন ইবলিস ও তার অনুসারীদের সীমান্ত থেকে আমাদের পক্ষে হতে রক্ষার্থী। তাঁরা আমাদের দুর্বল প্রেমীদেরকে শয়তান ও তার অনুসারীদের আক্রমণ থেকে রক্ষা করেন। আল এহতেজাজ খণ্ড ১ পৃষ্ঠা ৮ ইমাম জাফর সাদিক্ব (আঃ ) বলেন: যে ব্যক্তি কোন মুসলিম ফক্বীহকে অপমান করবে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হবেন। বিহারুল আনওয়ার খণ্ড ২ পৃষ্ঠা ৪৪..
আলেম সমাজের অবমাননার ফলাফল: হযরত রাসূলে আকরাম (সাঃ) বলেন: “যে প্রজ্ঞাবান আলেমকে তুচ্ছ করলো, সে আমাকে তুচ্ছ করেছে এবং যে আমাকে তুচ্ছ করে সে কাফের। ইরশাদুল ক্বুলুব খণ্ড ১ পৃষ্ঠা ১৬৫.. হযরত আলী (আঃ) বলেন: আলেমদেরকে অমূল্যায়ন করো না কারণ এর ফলে তোমার নিজস্ব মূল্য হ্রাস পায়। আর এটা হল সন্দেহ এবং অহঙ্কারের কারণ। গোরারুল হেকাম পৃষ্ঠা ১৭৩..
শেষ যুগে আলেমদেরকে অপমান করা: শেষ যুগে কিছু লোক সাধারণত মন্দ আলেমদের কথাবার্তায় অসঙ্গতি ও দ্বন্দ্বের ফলে এবং কিছু লোক, আলেমের জ্ঞান ও ন্যায়ের উপদেশ আর অন্যায় থেকে বাধা দেওয়ার ফলে তাঁদের উপর ক্রুদ্ধ হবে। সুতরাং তাদের নিকটে আলেমগণের কোনও স্থান থাকবে না। হযরত মুহাম্মদ (সাঃ) বলেন: শীঘ্রই আমার উম্মতের উপর এমন খারাপ সময় আসবে তখন তারা আলেমদের থেকে এমন ভাবে পালায়ণ করবে যেমন ভাবে ছাগল নেকড়ে থেকে পালিয়ে বেড়ায়।
মহানবী (সাঃ) বলেন: যে ন্যায়বান আলেমের অপমান করেছে, সে আসলে আমার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।(আল্লাহ আকবর) উসুলে কাফী খণ্ড ২ পৃষ্ঠা ৩৫৩ শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট আহলে বায়েত (আ.)-এর ইসলাম কেন আমাদের কাছে গোপন রাখা হয়েছে: হুজ্জাতুল ইসলাম রাজাভী পরের পোস্ট কুফাতে সাইয়েদা যায়নাব বিনতে আলী (আ.)-এর খোতবা সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...
July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট