লাইব্রেরিবিশ্বকোষসাজসজ্জা ও পরিচ্ছন্নতা: ইসলাম কী বলে

বিশ্বকোষ

সাজসজ্জা ও পরিচ্ছন্নতা: ইসলাম কী বলে

⏱ 3 মিনিট পড়তে লাগবে

324 পবিত্র ইসলাম ধর্ম সৌন্দর্য ও সাজসজ্জার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এই ধর্ম তার অনুসারীদের নির্দেশ দেয় যে, তারা যেন সর্বদা নিজেদের জীবন থেকে কদর্যতা ও কুৎসিততার চিহ্নগুলো দূর করে এবং অন্যদের সাথে দেখা করার সময় সুসজ্জিত ও সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করে। এই নিবন্ধে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। সাজসজ্জার সংজ্ঞা সাজসজ্জা অর্থ সুসজ্জিত হওয়া। আভিধানিকভাবে এর অর্থ সাজানো বা অলংকৃত করা।

তবে এর আরও কিছু অর্থ রয়েছে, যেমন সুশৃঙ্খল ও পরিপাটি হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া এবং প্রস্তুত থাকা। কুরআনের দৃষ্টিতে সাজসজ্জা পবিত্র কুরআনের দৃষ্টিতে সৌন্দর্য উপলব্ধির সক্ষমতা আল্লাহর পক্ষ থেকে মানুষের আত্মায় প্রদত্ত একটি স্বভাবজাত গুণ। সৃষ্টিজগতে সুন্দর বস্তুর উপস্থিতি এই স্বভাবজাত চাহিদারই প্রতিক্রিয়া এবং এটি মহান স্রষ্টার অমূল্য নিদর্শন। আল্লাহ তায়ালা কুরআনে বলেন: নিশ্চয়ই আমরা নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সৌন্দর্য দ্বারা সজ্জিত করেছি।

(সূরা সাফফাত: ৬) এই আয়াত অনুসারে, আল্লাহ নক্ষত্রগুলোকে আকাশের সৌন্দর্য হিসেবে সৃষ্টি করেছেন এবং এটিকে তাঁর নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। ইমামদের (আ.) দৃষ্টিকোণ থেকে সাজসজ্জার গুরুত্ব আমাদের পবিত্র ইমামরা সাজসজ্জা ও পরিচ্ছন্নতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং নিজেরাই এই নীতি মেনে চলেছেন। মহানবী মুহাম্মাদ (সা.) বলেন: আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন; পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। হজরত আলী (আ.) যিনি অত্যন্ত বিনয়ী ও সরল জীবনযাপন করতেন, তবুও সাজসজ্জা ও পরিচ্ছন্নতায় অবহেলা করতেন না।

তিনি বলেন: তোমাদের প্রত্যেকে যেন তার মুসলিম ভাইয়ের জন্য সাজে, ঠিক যেমন সে অপরিচিত ব্যক্তির জন্য সাজে যে তাকে সর্বোত্তম অবস্থায় দেখতে চায়। সাজসজ্জার ধরন সাজসজ্জা দুই ধরনের হয়: ১. আত্মিক সাজসজ্জা ২. বাহ্যিক সাজসজ্জা আত্মিক সাজসজ্জাকে তিনটি ভাগে ভাগ করা যায়: ১. চিন্তাভাবনার সাজসজ্জা– এর মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও শিষ্টাচার অন্তর্ভুক্ত। ২. বাক্যের সাজসজ্জা ৩.

📌আচরণের সাজসজ্জা বাহ্যিক সাজসজ্জা বাহ্যিক সৌন্দর্য্য ও সাজসজ্জা ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি মানুষের প্রাকৃতিক চাহিদা ও প্রকৃতির সাথে যুক্ত। মহানবী (সা.) বলেন: পরিচ্ছন্নতা ঈমানের অংশ।

শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ঐতিহাসিক মুবাহিলা দিবস পরের পোস্ট খুলনায় ইরানের প্রতি সংহতি প্রকাশে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,... March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের...

February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট