লাইব্রেরিবিশ্বকোষসুন্দর আচরণেই লুকিয়ে আছে রিজিকের অফুরান ধন
বিশ্বকোষ
সুন্দর আচরণেই লুকিয়ে আছে রিজিকের অফুরান ধন
⏱ 3 মিনিট পড়তে লাগবে
446 মানুষের নৈতিক চরিত্র যত বেশি সুন্দর ও প্রশস্ত হবে, তার রিজিকও তত বেশি বৃদ্ধি পাবে! আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন, উত্তম চরিত্রের প্রশস্ততায় রিজিকের ভান্ডার নিহিত রয়েছে (অর্থাৎ উত্তম ও সুন্দর চরিত্র ও আচরণেই লুকিয়ে আছে রিজিকের অফুরান ধন)। [উসুলে কাফি, খন্ড- ৮, পৃষ্ঠা- ২৩৪৩৩] প্রয়োজনীয় ব্যাখ্যা: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) এই হাদিসে সুন্দর আখলাক বা নৈতিক চরিত্রকে রিজিক বৃদ্ধির একটি গোপন চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন।
এখানে “সাআতুল আখলাক” বা নৈতিক চরিত্রের প্রশস্ততা বলতে শুধু বাহ্যিক ভদ্রতা নয়, বরং অন্তরের প্রশস্ততা, ক্ষমা, দয়া, সততা, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি সদয় আচরণকে বোঝানো হয়েছে। শিক্ষা ও প্রয়োগ: ১. সদাচরণে রিজিক বাড়ে: রাসূল (সা.) বলেছেন, “সদাচার রিজিক বাড়ায় ও আয়ু বৃদ্ধি করে।” (আল-হাদীস) উদার আচরণ, মানুষের প্রতি সহানুভ‚তি ও সেবার মনোভাব আল্লাহর রহমত টানে। ২. ক্ষমা ও ধৈর্য: ক্রোধ সংবরণ ও অন্যায়ের জবাবে উত্তম আচরণ (ইহসান) রিজিকের দরজা খুলে দেয়।
ইমাম আলী (আ.)-এর জীবনই এর উজ্জ্বল দৃষ্টান্তÑতিনি শত্রæকেও ক্ষমা করতেন। ৩. সততা ও আমানতদারিতা: ব্যবসা-বাণিজ্যে সততা, ওজন পূর্ণ দেওয়া ইত্যাদি রিজিক বরকতময় করে (সূরা হুদ ১১:৮৫)। ৪. দান ও উদারতা: দান-খয়রাত রিজিক বাড়ায় (সূরা বাকারা ২:২৬১)। দয়া দেখালে আল্লাহ দয়া করেন, গরিবের সাহায্য করলে আল্লাহ বিপদে সাহায্য করেন।
উপসংহার: এই হাদিস আমাদের শেখায়“রিজিক শুধু হালাল উপার্জনে নয়, বরং হালাল তথা উত্তম চরিত্র ও আচরণেও নিহিত।” সুন্দর চরিত্র গঠন, মানুষের কল্যাণে কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আখলাক উন্নত করাই হলো সফলতার মূল চাবিকাঠি।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট মৃত্যুর পর কাজে আসা আমল সমুহ পরের পোস্ট যে ব্যক্তি পরামর্শ নেয়, তার ক্ষতি নেই সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,... March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের...
February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট