লাইব্রেরিবিশ্বকোষমজলুমকে সাহায্য করা সর্বোত্তম ন্যায়বিচার
বিশ্বকোষ
মজলুমকে সাহায্য করা সর্বোত্তম ন্যায়বিচার
⏱ 3 মিনিট পড়তে লাগবে
544 মজলুমকে রক্ষার গুরুত্ব সম্পর্কে মহানবী মুহাম্মাদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের কয়েকটি হাদিস মজলুমকে সাহায্য করা সর্বোত্তম ন্যায়বিচার মজলুমকে রক্ষা করা এমন একটি বিবেক-সম্মত ও সহজাত বিষয় যার ওপর ইসলাম বেশ জোর দিয়েছে। মজলুম তারাই যারা শোষণ বা অবিচারের শিকার বা জোর খাটিয়ে যাদের অধিকার কেড়ে নেয়া হয়েছে বা যাদেরকে পুরোপুরি নানা ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না। এখানে মজলুমদের সহায়তা সম্পর্কিত কয়েকটি হাদিস তুলে ধরা হল: ১. মহানবী-স.
বলেছেন, যে জালিমের কাছ থেকে মজলুমের জন্য প্রতিশোধ নেবে সে বেহেশতে আমার সঙ্গী হবে। ২. মহানবী-স. বলেছেন, জুলুম করার ব্যাপারে ও মজলুম হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাও। ৩. আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, তোমরা সব সময় জালিমের কঠোর শত্রু ও মজলুমের সাহায্যকারী হও। ৪. মজলুমকে সহায়তা দেয়া হচ্ছে সর্বোত্তম ন্যায়বিচার- বলেছেন আমিরুল মুমিনিন হযরত আলী-আ. । ৫. আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, সর্বোত্তম শাসক তিনি যিনি জুলুমকে ধ্বংস করেন ও ন্যায়বিচারের পুনরুজ্জীবন ঘটান।
৬.ইমাম জাইনুল আবেদিন তথা ইমাম সাজ্জাদ অ. (ইমাম হুসাইনের-আ. পুত্র) বলেছেন, হে আল্লাহ জালিমের সহায়তা করা থেকে ও মজলুম হওয়া থেকে এবং দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করা ছাড়াই পরিত্যাগ করা ও যাতে আমার অধিকার নেই তা চাওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। ৭. ইমাম বাকির আ. বলেছেন, হে আমার সন্তান! তার ওপর জুলুম করা থেকে বিরত থাক আল্লাহ ছাড়া যার আর সহায়তাকারী নেই।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ২১ রমজান- হযরত আলী (আ.)-এর শাহাদাত বার্ষিকী পরের পোস্ট তওবার প্রকৃত অর্থ: আয়াতুল্লাহ মাকরম শিরাজী সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী... July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য...
July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট