লাইব্রেরিবিশ্বকোষরমজান মাস সম্পর্কে হযরত রাসূল (সা.) এর খুতবা

বিশ্বকোষ

রমজান মাস সম্পর্কে হযরত রাসূল (সা.) এর খুতবা

⏱ 3 মিনিট পড়তে লাগবে

515 নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর মাস (রমজান) সমাগত হয়েছে, যা কল্যাণ, রহমত ও ক্ষমার মাস। হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শাইখ সাদূক (রহ.) নির্ভরযোগ্য সনদে হযরত ইমাম রেজা (আ.) থেকে বর্ণনা করেছেন, তিনি তাঁর সম্মানিত পিতৃপুরুষদের মাধ্যমে হযরত আমিরুল মুমিনিন (আ. ) থেকে বর্ণনা করেছেন, যিনি বলেন: একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের উদ্দেশ্যে এক খুতবা দিলেন এবং বললেন: হে মানুষ! নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর মাস (রমজান) সমাগত হয়েছে, যা কল্যাণ, রহমত ও ক্ষমার মাস।

এটি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ মাস, এর দিনসমূহ সর্বশ্রেষ্ঠ দিন, এর রাতসমূহ সর্বশ্রেষ্ঠ রাত এবং এর ক্ষণসমূহ সর্বশ্রেষ্ঠ ক্ষণ। এটি সেই মাস, যেখানে তোমাদের আমন্ত্রণ করা হয়েছে আল্লাহর অতিথি হওয়ার জন্য এবং তোমরা এই মাসে আল্লাহর বিশেষ সম্মানপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছ। তোমাদের নিশ্বাস এতে তাসবিহের (আল্লাহর প্রশংসা) সওয়াব রাখে, তোমাদের ঘুম ইবাদতের সওয়াব রাখে, তোমাদের আমলসমূহ এতে কবুল হয় এবং তোমাদের দোয়াসমূহ এতে গ্রহণযোগ্য হয়।

তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে শুদ্ধ নিয়ত এবং পাপ ও মন্দ স্বভাব থেকে পরিশুদ্ধ অন্তর নিয়ে প্রার্থনা করো, যেন তিনি তোমাদের এই মাসে রোজা রাখার এবং কুরআন তিলাওয়াত করার তাওফিক দান করেন। অনুবাদ: মোহাম্মদ জাওয়াদ শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট কবরসমূহের পাশে ও বিশেষ বিশেষ স্থানে দোয়ার ফজিলত পরের পোস্ট মহানবী (সা.)’র প্রিয়তম সহধর্মিনী হজরত খাদিজা (সা.আ.)’র মৃত্যুবার্ষিকী সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট