লাইব্রেরিবিশ্বকোষখুলনা প্রেস ক্লাবে হযরত ফাতিমা জাহরা (সা.আ)

বিশ্বকোষ

খুলনা প্রেস ক্লাবে হযরত ফাতিমা জাহরা (সা.আ)

⏱ 3 মিনিট পড়তে লাগবে

634 ডেস্ক রিপোট: খুলনা, ২১ ডিসেম্বর ২০২৪ পবিত্র রাসূল (সা.)-এর কন্যা, মানবতার আদর্শ হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে পাঞ্জাতানী, খুলনার উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.

মোঃ রেজাউল করিম তাঁর বক্তব্যে হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর চরিত্র, তাঁর জীবনের অনুপ্রেরণাদায়ক দিক এবং আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি ইরান ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত জনাব মনসুর চাভোশি তাঁর বক্তব্যে বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ) ছিলেন মানবতার জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর জীবন থেকে আমরা আজও শিক্ষা নিতে পারি। অন্য বিশেষ অতিথি অ্যাডভোকেট ড.

মোঃ জাকির হোসেন ইসলামে নারীর অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় হযরত ফাতিমা (সা.আ)-এর দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেন। মাওলানা এ.এফ.এম. নজমুস সাউদ এবং মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ তাদের বক্তব্যে ইসলামী সমাজব্যবস্থায় ফাতিমা জাহরা (সা.আ)-এর শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর জীবন থেকে আমরা ত্যাগ, ধৈর্য এবং মানবতার প্রতি ভালোবাসার শিক্ষা পাই। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণা।

📌অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট সব কিছুতেই হিসাব নিকাশ থাকা একান্ত প্রয়োজন পরের পোস্ট মানুষের মর্যাদা রক্ষা করা ইমাম মাহদীর (আ.) বাইয়াতের শর্ত সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল...

March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়... March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট