লাইব্রেরিবিশ্বকোষমু’মিনের ১৯টি বৈশিষ্ট্য
বিশ্বকোষ
মু’মিনের ১৯টি বৈশিষ্ট্য
⏱ 3 মিনিট পড়তে লাগবে
424 মুমিনের পরিচয় দিতে গিয়ে আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) ১৯টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন! একবার ইমাম আলী (আ.)’কে জিজ্ঞাসা করা হয়েছিল, মুমিন কে? তিনি উত্তরে বলেছিলেন, মুমিন সেই ব্যক্তি: ১. যার কাছে মানুষের জীবন, সম্পদ এবং মর্যাদা নিরাপদ থাকবে, ২. ক্ষমতাবান হলেও তিনি সহজেই ক্ষমা করবেন, ৩. সঙ্গতিহীন (ও অসচ্ছল) অবস্থায়ও তিনি দানশীল ও উদার হবেন, ৪. তার আচরণ মার্জিত হবে, ৫. তার কর্ম এবং চাল-চলনে বিনয়ী হবে, ৬. মানুষ তার স্নেহ এবং শান্ত স্বভাবের উপভোগ করবে, ৭.
অন্যকে স্বস্তি দেওয়ার জন্য তিনি কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকবেন, ৮. বন্ধুত্বে তিনি আন্তরিক হবেন, ৯. তিনি তার প্রতিশ্রæতি রক্ষা করবেন, ১০. তিনি নিপীড়িতদের সাহায্য করবেন এবং বঞ্চিতদের জন্য সচেতন হবেন, ১১. তিনি দুঃখ পেলেও কাউকে ত্যাগ করবেন না, বরং বোঝা লাঘবের চেষ্টা করবেন, ১২. তিনি যারা অনুপস্থিত তাদের অধিকারকে সম্মান দিবেন, ১৩. অপরাধীরা ক্ষমা প্রার্থনা করলে তিনি তা গ্রহণ করবেন, ১৪. যারা তাকে সাহায্য ও সহায়তা করেছে তিনিও তাদের সাহায্য ও সহায়তা করবেন, ১৫. তিনি মানুষের গোপন কথা প্রকাশ করবেন না, ১৬.
যা তাকে উদ্বিগ্ন করে না এমন বিষয় সম্পর্কে তিনি অনুসন্ধান করবেন না, ১৭. তিনি তার উত্তরাধিকারীদের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করবেন, ১৮. (কেবল লোক দেখানো ও) গর্বিত হওয়ার জন্য তিনি উত্তম কর্ম সম্পাদন করবেন না, ১৯. তিনি দুবার একই সমস্যায় পতিত হবেন না (অর্থাৎ, যে কারণ ও ভুলের দরুন সে সমস্যায় আরোপিত হয়েছিলেন, সে একই কাজ ও ভুল দ্বিতীয় বার করা থেকে সতর্ক ও বিরত থাকবেন)।
[সূত্র: ‘জনগণের প্রশ্ন ইমাম (আ.)-এর উত্তর’ গ্রন্থ, খন্ড- ৩, পৃষ্ঠা-১৭]##### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ফাতেমা যাহরা (আ.) ও জীবনাদর্শের অপরিহার্যতা পরের পোস্ট হযরত ফাতিমা যাহরা (আ.) এর ইবাদত দর্শন সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,...
March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের... February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট