লাইব্রেরিবিশ্বকোষহযরত দাউদ (আ.)’র বেহেশত সঙ্গী

বিশ্বকোষ

হযরত দাউদ (আ.)’র বেহেশত সঙ্গী

⏱ 3 মিনিট পড়তে লাগবে

490 হযরত দাউদ (আ.)’র বেহেশত সঙ্গী একদা হযরত দাউদ (আ.) দোয়া করার সময় আল্লাহ তায়ালাকে বলেন: হে আল্লাহ! আমি আমার বেহেশত সঙ্গীকে দেখতে চাই। আল্লাহ হযরত দাউদ (আ.)কে উদ্দেশ্য করে বলেন: আগামীকাল সকালে ঘর থেকে বাহির হওয়ার পরে যার সাথে তোমার প্রথম দেখা হবে, সেই ব্যাক্তি হবে তোমার বেহেশত সঙ্গী। পরের দিন হযরত দাউদ (আ.) তাঁর সন্তান সুলাইমান (আ.)’র সাথে ঘর থেকে বাহির হন। পথিমধ্যে তিনি একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখেন যে খড়ি বিক্রয় করার উদ্দেশ্যে পিঠে খড়ি বহন করে পাহাড় থেকে নিচে নামছিল।

বৃদ্ধ লোকটির নাম ছিল “মাতা” সে শহরের দরজার কাছে দাঁড়িয়ে হাঁক দিয়ে বলছিল খড়ি নিবেন খড়ি। একজন ব্যক্তি তার খড়িগুলো কিনে নেয়। হযরত দাউদ (আ.) তার কাছে যেয়ে তাকে সালাম দিয়ে বলেন: তুমি কি আজকে আমাকে তোমার মেহমান রূপে গ্রহণ করতে পারবে? বৃদ্ধ লোকটি বলে: মেহমান হচ্ছে আল্লাহর বন্ধু স্বরূপ। আসুন। অতঃপর সেই বৃদ্ধ লোকটি খড়ি বিক্রয়ের অর্থ দ্বারা অল্প গম ক্রয় করে। সে ঘরে পৌঁছে গম থেকে আটা এবং তা থেকে তিনটি রুটি তৈরী করে মেহমানদের সামনে পরিবেশন করে।

যখন তাঁরা রুটি খেতে শুরু করেন তখন বৃদ্ধ ব্যক্তিটি খাবার শুরুতে বিসমিল্লাহ এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করে। যখন তাদের সামান্য খাবার শেষ হয়ে যায়। তখন বৃদ্ধ লোকটি আকাশের দিকে দোয়ার জন্য হাত তুলে বলে: হে আল্লাহ!

আমি যে গাছের খড়িগুলো বিক্রয় করলাম তা আপনি লাগিয়ে ছিলেন, আপনিই তা শুকিয়ে দিয়েছেন, উক্ত গাছটি কাটার শক্তি আপনিই আমাকে দিয়েছন, সেই খড়িগুলো ক্রয় করার জন্য ক্রেতাকেও আপনি পাঠিয়েছেন যেন সে খড়িগুলো ক্রয় করে, যে গমের আটা আমরা খেলাম তার বীজ থেকে আপনি গম উৎপাদন করেছেন, আপনি আমাকে আটা তৈরীর সরঞ্জাম এবং রুটি দান করেছেন, আমি এই সকল নেয়ামতের উপযুক্ত এমন কি কাজ করেছি? বৃদ্ধ লোকটি এই কথাগুলো বলে ক্রন্দন করছিল।

হযরত দাউদ (আ.) তাঁর সন্তানের দিকে তাকিয়ে বুঝাতে চান যে, এই কারণে হাশরের ময়দানে এই বৃদ্ধ লোকটি নবীদের সাথে থাকবে। সূত্র: দাসতান হায়ে শহীদ দাস্তে গায়ব, পৃষ্ঠা ৩০- ৩১ শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম হুসাইনের (আ:) মহান কিয়াম ও বিপ্লবের বার্তা বাহিকার জন্মদিন পরের পোস্ট ইমাম খামেনেয়ী কেন নবীর এই নাতনিকে নারী-পুরুষের আদর্শ মনে করেন?

সম্পর্কযুক্ত পোস্ট নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি March 16, 2026 আমানতদারি: মুমিনের চারিত্রিক দৃঢ়তা March 16, 2026 হযরত আলী (আ.): কেবল একজন বীর যোদ্ধাই নন,... March 14, 2026 ১৯শে রমজান: মেহরাবে রক্তক্ষরণ ও সফলতার ঘোষণা March 8, 2026 ভোরের আলো ও আত্মার জাগরণ: রমজান যখন মারেফতের... February 24, 2026 নফসের জিহাদ ও তাকওয়া অর্জন February 22, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট