লাইব্রেরিবিশ্বকোষ
বিশ্বকোষ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
372 ডেস্ক রিপোট: আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে খুলনায় মানববন্ধন এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির আহ্বানে, ইসলামী প্রতিরোধের বীর সেনানীদের সমর্থনে ও জয়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে খুলনার আলতাপোল লেন মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কারবালার চেতনা আজ হিজবুল্লাহদের মতো ইসলামী প্রতিরোধ শক্তিগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের উচিৎ এখনই ঘুম থেকে জেগে ওঠা এবং যার যার অবস্থান থেকে মজলুমের পক্ষে দাঁড়ানো। মানববন্ধনের মাধ্যমে হলেও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন যাতে আমরা নিজেদের জাগ্রত রাখতে পারি এবং অন্যদেরও জাগ্রত করতে পারি। বক্তারা জয়নবাদী ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান এবং ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের সমর্থনে সকল মুসলমানকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
পাশাপাশি তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানাতে সবাইকে আহ্বান করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি মোহাম্মদ ইকবাল এবং খুলনা, বাংলাদেশের Stand With Palestine এর সদস্যরা। এছাড়া ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। মানববন্ধনটি ২৫ অক্টোবর, ২০২৪ তারিখে, শুক্রবার বাদ জুমা, আলতাপোল লেন মোড়, খুলনা, বাংলাদেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত জনতা ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পিতার সৌন্দর্যের নাম “হযরত যাইনাব (সা.) পরের পোস্ট ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ) কি পৃথক নীতির অনুসারী ছিলেন? সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়...
March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট