লাইব্রেরিবিশ্বকোষফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

বিশ্বকোষ

ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

⏱ 3 মিনিট পড়তে লাগবে

280 ডেস্ক রিপোট: ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া-এর শাহাদাৎ, নিরীহ ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলা এবং দখলদার ইসরাইলে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে খুলনায় Stand With Palestine এর উদ্যোগে নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলানা ড. আব্দুল কাইউম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এহসানুল হক ও সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস।

এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের অত্যাচারের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে উপস্থিত জনতা হিজবুল্লাহ ও হামাস নেতাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিন সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

“হাসান নাসরুল্লাহর রক্ত, বৃথা যেতে দেব না”, “বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম, এক হও এক হও” সহ নানা স্লোগাননে মুখরিত করে সৈয়দ মোস্তফা মেহেদী। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলনা ইব্রাহিম ফাইজুল্লাহ। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইসলাম এবং আধ্যাত্মিকতা পরের পোস্ট যুগের ইমাম সংক্রান্ত হাদীসের ওপর একটি পর্যালোচনা সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত...

March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়... March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট