লাইব্রেরিবিশ্বকোষখুলনায় প্রথমবারের মতো শিয়া
বিশ্বকোষ
খুলনায় প্রথমবারের মতো শিয়া
⏱ 3 মিনিট পড়তে লাগবে
771 আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে মুহাম্মদ (স.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। খুলনায় প্রথমবারের মতো শিয়া ও সুন্নি সম্প্রদায় একত্রে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) এবং ঐক্য সপ্তাহ পালন করেছে। এ উপলক্ষে আয়োজন করা হয় একটি বিশাল আনন্দ মিছিল, যা যৌথভাবে আয়োজন করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী।
মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে মুহাম্মদ (স.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বক্তারা বলেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে।
সেসব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। মিছিল এবং আলোচনা সভার মূল বার্তা ছিল মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পরোপকার পরের পোস্ট ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহর মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব: ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়...
March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট