লাইব্রেরিবিশ্বকোষজ্ঞান ও জ্ঞান শিক্ষা দেওয়ার মর্যাদা
বিশ্বকোষ
জ্ঞান ও জ্ঞান শিক্ষা দেওয়ার মর্যাদা
⏱ 3 মিনিট পড়তে লাগবে
277 রাসুলুল্লাহ (সা.) বলেন: যে ব্যক্তির কোন বিষয়ে জ্ঞান আছে, কিন্তু তাকে প্রশ্ন করা হলে সে তা গোপন করে, তাকে আগুনের শিকল দিয়ে লাগাম পরানো হবে। [টীকা। যদি কারো কাছে এমন তথ্য থাকে যা দিশাহীন লোককে পথ পেতে সাহায্য করবে এবং তার অবস্থার উন্নতি হবে, কিন্তু সে ঐ বিষয়ে নিরব থাকে তাহলে সে অবশ্যই একটি বিরাট গুনাহ করলো।। (আল-ইসনা আশারিয়া, পৃষ্ঠা-১১) রাসূলুল্লাহ (সা.) বলেন: কুরআন হলো আল্লাহর শিক্ষাকেন্দ্র। তাই যতটা পারো এ শিক্ষাকেন্দ্র থেকে শিখে নাও।
(বিহারুল আনওয়ার, খণ্ড-৯২, পৃষ্ঠা-১৯) রাসূলুল্লাহ (সা.) বলেন: “নিশ্চয়ই মৃত্যুর পর কোন মুমিনের যেসব কর্মকাণ্ড ও ভালো কাজসমূহ তার কাছে পৌঁছে তা হচ্ছে: যে জ্ঞান সে শিক্ষা দিয়েছে ও প্রচার করেছে, যে উত্তম সন্তান সে রেখে এসেছে এবং যে ধর্মীয় কিতাব সে উত্তরাধিকার হিসেবে রেখে এসেছে। [সুনানে ইবনে মাজাহ, খণ্ড-১, পৃষ্ঠা-৮৮) ইমাম রেযা (আ.) (অষ্টম ইমাম] বলেন: “আল্লাহ ঐ দাসকে দয়া করুন- যে আমাদের আদেশগুলোকে জীবন্ত করে। [বর্ণনাকারী বলেন। এরপর আমি তাকে (আ.) জিজ্ঞেস করলাম: কিভাবে আপনাদের আদেশগুলোকে জীবন্ত করতে হবে?
তখন উত্তরে তিনি (আ.) বললেন: সে আমাদের জ্ঞানগুলো শিখবে এবং মানুষকে তা শিক্ষা দিবে। আর নিশ্চয়ই মানুষ যদি আমাদের কথাগুলোর কল্যাণ সম্পর্কে জানতো, তাহলে অবশ্যই আমাদেরকে অনুসরণ করতো।
[মায়ানিয়াল আখবার, পৃষ্ঠা-১৮০, উয়ুনে আখবার আর-রিদা (আ.), খণ্ড-১, পৃষ্ঠা-২০০৭] শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট মসজিদে প্রবেশের সময় ইমাম হাসান মুজতাবা (আ.) পরের পোস্ট ইসলামের ইতিহাসের শোকাবহ দিন সম্পর্কযুক্ত পোস্ট আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব November 15, 2025 ইমাম সাদিক (আ.)-এর শিক্ষা October 27, 2025 হাদিস October 23, 2025 হাদিস October 20, 2025 যে ব্যক্তি আল্লাহর নাম নেয়, ফেরেশতা তার রক্ষক... October 8, 2025 প্রকৃত জ্ঞানী কে? October 6, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট