লাইব্রেরিবিশ্বকোষ
বিশ্বকোষ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
284 আহলে বাইতের (আ.) প্রকৃত অনুসারী ও তাদের গুণাবলি জাবির হতে বর্ণিত হয়েছে যে, ইমাম মুহাম্মাদ আল-বাক্বির (আ.) তাকে বলেন: হে জাবির, কোন শিয়া [অনুসারী। ব্যক্তির জন্য এটুকু বলাই কি যথেষ্ট যে সে আমাদের আহলে বাইতকে ভালোবাসে? না, আল্লাহর কসম, ঐ ব্যক্তি আমাদের শিয়া [অনুসারী] নয়, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ সম্পর্কে সতর্ক হয় ও তাঁর আনুগত্য করে।
হে জাবির, তাদেরকে চেনা যায় না শুধু এ ছাড়া যে, তারা বিনয়ী, অনুগত, সৎ, অধিক পরিমাণে আল্লাহর যিক্র করে, রোজা রাখে, নামাজ পড়ে, পিতামাতার কল্যাণ করে, তার নিকটে থাকা দরিদ্র, ভিক্ষুক, ঋণগ্রস্ত ও ইয়াতিমদের সাহায্য করে; এবং সত্য কথা বলে, কুরআন তেলাওয়াত করে, ভালো কথা ছাড়া লোকদের থেকে নিজের জিহ্বাকে সংযত রাখে, আত্মীয়দের যে কোন বিষয়ে বিশ্বস্ততা রক্ষা করে ו [আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-৭৪] সুলাইমান ইবনে মাহরান বলেন যে, আমি ইমাম সাদিক (আ.)-এর সাথে সাক্ষাৎ করতে গেলাম যখন তার সামনে কয়েকজন শিয়া [অনুসারী] উপস্থিত ছিল এবং শুনলাম ইমাম (আ.) তাদেরকে বলছেন: হে শিয়ারা, [এমন আচরণ কর যেন।
তোমরা আমাদের অলঙ্কার হও এবং আমাদের জন্য লজ্জার কারণ হয়ো না। মানুষকে ভালো কথা বল এবং তোমাদের জিহ্বাকে সংরক্ষণ কর একে বাচালতা ও আক্রমণ করে কথা বলা থেকে সংযত রাখো। [আমালী আস-সাদুত্ব, পৃষ্ঠা-৪০০) আব্দুল্লাহ ইবনে বুকাইর থেকে বর্ণিত হয়েছে যে, ইমাম সাদিক (আ.) বলেন: নিশ্চয়ই আমরা তাদেরকে ভালোবাসি যারা বিচারবুদ্ধি প্রয়োগকারী, উপলব্ধিকারী, জ্ঞানী, সহনশীল, ধৈর্যশীল, বিশ্বস্ত এবং অঙ্গীকার রক্ষাকারী। অবশ্যই কোমল আচরণের অধিকারী মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহ নবীদেরকে (আ.) উচ্চমানের চারিত্রিক গুণাবলি দিয়েছেন।
অতএব যার সেগুলো আছে সে যেন আল্লাহর প্রশংসা করে, কিন্তু যার সেগুলো নেই, সে যেন ঐগুলো পাওয়ার জন্য মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহর কাছে কাঁদে। জাবির তখন জিজ্ঞেস করলো, আমি আপনার জন্য কোরবান হই, সেগুলো কি? তিনি (আ.) উত্তরে বললেন: সেগুলো হচ্ছে: ধার্মিকতা, পরিতৃপ্তি, ধৈর্য, কৃতজ্ঞতা, কষ্ট-সহিষ্ণুতা, লজ্জা, উদারতা, সাহসিকতা, উৎসাহ-উদ্দম, অন্যের প্রতি কল্যাণকামিতা, কথায় সত্যবাদিতা এবং আমানত যথাযথভাবে ফেরত দানকারী।
[আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-৫৬) ইমাম বাকির (আ.) বলেন: যে আল্লাহর অনুগত-সে আমাদের বন্ধু, এবং যে আল্লাহর অবাধ্য সে আমাদের [আহলে বাইতের] শত্রু। [আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-৭৫।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট মহীয়সী যাইনাব কোবরার ট্রাজেডি পরের পোস্ট ইমাম হাসানের (আ.) দৃষ্টিতে মৃত্যুর প্রতি অনীহার কারণ সম্পর্কযুক্ত পোস্ট আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব November 15, 2025 ইমাম সাদিক (আ.)-এর শিক্ষা October 27, 2025 হাদিস October 23, 2025 হাদিস October 20, 2025 যে ব্যক্তি আল্লাহর নাম নেয়, ফেরেশতা তার রক্ষক... October 8, 2025 প্রকৃত জ্ঞানী কে? October 6, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট