লাইব্রেরিবিশ্বকোষযে নারী বাড়ীর লোকদের খেদমত করে তার সওয়াব ও মর্যাদা

বিশ্বকোষ

যে নারী বাড়ীর লোকদের খেদমত করে তার সওয়াব ও মর্যাদা

⏱ 3 মিনিট পড়তে লাগবে

389 ইমাম সাদিক (আ.) বলেছেন: একজন উপযুক্ত নারী হাজার জন অনুপযুক্ত পুরুষের থেকে উত্তম এবং যে নারী সাত দিন অন্তর দিয়ে স্বামীর সেবা করবে, আল্লাহ্ তা’ য়ালা তার জন্য দোযখের সাতটি দরজা বন্ধ করে দিবেন ও বেহেশতের আটটি দরজা তার জন্য উম্মুক্ত করে দিবেন, আর সে যে দরজা দিয়েই প্রবেশ করতে চায় প্রবেশ করবে । ( ওয়াসায়েলুশ শিয়া, ১৪তম খণ্ড, পৃ. ১২৩।

) স্বামীকে পানি দেয়ার সওয়াব: ইমাম সাদিক (আ.) বলেছেন: কোন স্ত্রী যদি তার স্বামীকে পানি পান করায় তবে তার এ কাজ এক বছরের ইবাদত যার দিনগুলোতে রোযা রাখা হয় এবং রাতগুলোতে নামায পড়া হয় তা থেকেও উত্তম । আর আল্লাহ তার পুরস্কার স্বরূপ যে পানি তার স্বামীকে দিয়েছে তার প্রতিটি ফোটা থেকে বেহেশতে শহর তৈরী করবেন এবং তার ৬০ টি গোনাহ ক্ষমা করে দিবেন ।(প্রাগুক্ত, ১৪তম খণ্ড, পৃ. ১২৩।) পুরুষ ও নারী অবশ্যই একে অপরকে সাহায্যকারী মনে করা উচিৎ ।

আর নারী বাড়ীর যে সকল কাজ আঞ্জাম দিয়ে থাকে তা শুধুমাত্র আল্লাহকে রাজী ও খুশি করার উদ্দেশ্যে যেন হয়ে থাকে । আর যখনই আল্লাহকে রাজী ও খুশি করার উদ্দেশ্যে বাড়ীর কাজগুলো আঞ্জাম দেয়া হবে তখনই ঐ বাড়ী বেহেশতের ন্যায় হয়ে উঠবে এবং একে অপরের মধ্যে গড়ে উঠবে ভালবাসার বন্ধন । সাথে সাথে পুরুষও যেন পরিবারের প্রয়োজনীয় জিনিস-পত্র ব্যবস্থা করার কাজকে একটি ইবাদত মনে করে তা করে । যেরূপ হযরত আলী (আ.)ও হযরত ফাতিমা (সা.আ.)-এর পদ্ধতি ছিল ।

উত্তম নারী পৃথিবীর বুকে হচ্চে আল্লাহর কর্মী এবং সে শহীদের মর্যাদায় ভূষিত: একজন রাসূল (সা.)-এর কাছে উপস্থিত হয়ে বলল: আমি যখন বাড়ী ফিরে আসি তখন আমার স্ত্রী আমাকে অভ্যর্থনা জানাতে আসে । আর যখন আমি বাড়ী থেকে বেরিয়ে যাই তখন সে আমাকে বিদায় দিতে আসে । আর আমি যখন দুঃখিত থাকি তখন সে আমাকে জিজ্ঞাসা করে যে, কোন বিষয় তোমাকে দুঃখিত করেছে? যদি তুমি আয় ও বাড়ীর খরচ নিয়ে দু:খিত তবে তা তো আল্লাহর হাতে, আর যদি আখিরাতের বিষষ ভেবে তুমি দুঃখিত হয়ে থাকো তবে আল্লাহ্ যেন তা আরো বেশী করে দেন ।

এ সব শুনে রাসূল (সা.) বললেন: পৃথিবীর বুকে আল্লাহর কর্মীরা রয়েছে এই নারী আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে তাঁর ঐ কর্মীদের একজন এবং সে একজন শহীদের পুরস্কারের অর্ধেক পুরস্কারে পুরস্কৃত হবে । (মাকারিমুল আখলাক, পৃ. ২০০।) তথ্য: একজন মুসলিম নারীর অবশ্যই যা জানা প্রয়োজন গ্রন্থ থেকে ।

শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ধৈর্য,আত্মত্যাগ ও দৃঢ়তার প্রতিচ্ছবি হযরত যয়নাব (আ.) পরের পোস্ট কারবালার পর পবিত্র মক্কা ও মদীনায় ইয়াযিদী তাণ্ডবলীলা সম্পর্কযুক্ত পোস্ট শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026 হযরত খাদিজা (সাঃ আঃ): ইসলাম গ্রহণকারী প্রথম...

February 28, 2026 মাহে রমযান: আত্মসংশোধনের বসন্তকাল February 21, 2026 পবিত্র রমজানের মহিমা February 21, 2026 আখলাক ও নৈতিকতা: প্রকৃত মুমিন হওয়ার অপরিহার্য শর্ত January 27, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট