লাইব্রেরিবিশ্বকোষতাহাজ্জুদের নামাজ [কিয়ামুল লাইল]
বিশ্বকোষ
তাহাজ্জুদের নামাজ [কিয়ামুল লাইল]
⏱ 3 মিনিট পড়তে লাগবে
326 রাসূলুল্লাহ (সা.) বলেন: একজন মুমিনের সম্মান নির্ভর করে রাতের নামাজ [তাহাজ্জুদ নামাজ] আদায় করার ওপর এবং তার মর্যাদা নির্ভর করে জনগণের কাছ থেকে তার অমুখাপেক্ষিতার ওপর। [বিহারুল আনওয়ার, খণ্ড-৭৭, পৃষ্ঠা-২০] আমীরুল মুমিনীন ইমাম আলী (আ.) বলেন: “যে ব্যক্তি রাতে খুব বেশী ঘুমায়, সে তার কিছু কাজ [অর্থাৎ রাতের নামাজ হারিয়ে ফেলে যা সে দিনের বেলায় অর্জন করতে পারে না।
[গুরারুল হিকাম, পৃষ্ঠা-২৮৯] ইমাম সাদিক (আ.) বলেন: ইমরান-এর পুত্র মূসা (আ.)-কে মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহ এক ওহীতে বলেন: হে ইমরানের পুত্র, সে মিথ্যা বলে যে দাবী করে যে সে আমাকে ভালোবাসে [অথচ] যখন রাত আসে সে আমাকে অবহেলা করে ঘুমায়। [বিহারুল আনওয়ার, খণ্ড-১৩, পৃষ্ঠা-৩২৯] ইমাম সাদিক (আ.) বলেন: কখনো রাতের নামাজ [তাহাজ্জুদ নামাজ] ত্যাগ করো না, কারণ নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো সে যে রাতের নামাজ [থেকে সুবিধা নেওয়া] থেকে বঞ্চিত।
[বিহারুল আনওয়ার, খণ্ড-৮৩, পৃষ্ঠা-১২৭] ইমাম সাদিক (আ.) বলেন: “রাসুলুল্লাহ (সা.) [ফেরেশতা] জিবরাঈলকে বললেন, আমাকে উপদেশ দাও। তখন সে বললো: হে মুহাম্মাদ, যেভাবে ইচ্ছা বসবাস করুন, কিন্তু আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে; যাকে ইচ্ছা ভালোবাসুন, কিন্তু আপনি অবশ্যই তার কাছ থেকে পৃথক হবেন; যা ইচ্ছা আপনি কাজ [আমল) করুন, কিন্তু নিশ্চয়ই আপনি এর [ভালো বা মন্দের মুখোমুখি হবেন।
একজন মুমিনের সম্মান নির্ভর করে তার রাতের নামাজের (তাহাজ্জুদ নামাজের ওপর এবং তার মহত্ত্ব নির্ভর করে মানুষের সুনাম নষ্ট করা থেকে বিরত থাকার ওপর। আল-খিসাল আস-সাধুত্ব, পৃষ্ঠা-৭২ ইমাম সাদিক (আ.) বলেন: একজন মুমিনের জন্য তিনটি জিনিস গর্বের এবং পৃথিবী ও পরকালের জীবনে তার জন্য অলঙ্কার। এগুলো হলো। রাতের শেষ অংশে নামাজ (তাহাজ্জুদ নামাজ) আদায় করা, মানুষের হাতে থাকা সম্পদের প্রতি লোভ না করা এবং মুহাম্মাদ (সা.)-এর বংশের ইমামদের অভিভাবকত্বে বিশ্বাস করা।
[বিহারুল আনওয়ার, খণ্ড-৭৫, পৃষ্ঠা-১০৭ ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল-জাওয়াদ (আ.) বলেন। যে ব্যক্তি আল্লাহর ওপর দৃঢ় আস্থা রাখে সে আনন্দিত হয়। আর যে আল্লাহর ওপর নির্ভর করে তার বিষয়গুলোর জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।
📌[বিহারুল আনওয়ার, খন্ড-৭৮, পৃষ্ঠা-৭৯/ ১৭ শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের করা উচিৎ পরের পোস্ট তাসবীহর যিকর সম্পর্কযুক্ত পোস্ট আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব November 15, 2025 ইমাম সাদিক (আ.)-এর শিক্ষা October 27, 2025 হাদিস October 23, 2025 হাদিস October 20, 2025 যে ব্যক্তি আল্লাহর নাম নেয়, ফেরেশতা তার রক্ষক... October 8, 2025 প্রকৃত জ্ঞানী কে? October 6, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট