লাইব্রেরিবিশ্বকোষখুলনায় আহলে বাইত (আ.) এর মর্যাদা ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা
বিশ্বকোষ
খুলনায় আহলে বাইত (আ.) এর মর্যাদা ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা
⏱ 3 মিনিট পড়তে লাগবে
483 ২৯ জুলাই সকাল ১০টায় খুলনা আঞ্জমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে ইসলামী শিক্ষা কেন্দ্রের আল কাউসার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শারীফ জামে মসজিদের মাননীয় খতিব ও খুলনা ওলামা কেরাম-এর সভাপতি মাওলানা ইব্রাহীম ফাউজুল্লাহ।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপাধ্যক্ষ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আহসানউল্লাহ কলেজ, খুলনা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তালিমুল মিল্লাত রহমাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুল সাউদ। এছাড়া খুলনা শহরের আহলে সুন্নাত ওয়াল জামাতের ৫০ জন বিশিষ্ট ওলামা কেরাম আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র আহলে বাইতকে অনুস্মরণ ও অনুকরণ করা আমাদের ঈমানী দায়িত্ব।
শিয়া-সুন্নি ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার প্রত্যায় বক্ত করেন। সারা বিশ্বের শিয়া-সুন্নি বিভেদ সৃষ্টি করে পবিত্র ইসলাম ধর্মকে দূর্বল করার পাশ্চাত্য প্রচেষ্টা সম্পর্কে সচেষ্ট থেকে মাযহাবগত ঐক্য অটুট রাখার প্রতি সকল বক্তা গুরুত্বারোপ করেন। সভাপতির ভাষণে সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী সকল সুনি ওলামা কেরামকে ধন্যবাদ জানান এবং আহলে বাইত (আ.) ও ইমাম হোসাইন (আ.) এর শাহাদাতের চেতনাকে উপলব্ধি করে ঐক্যের আহবান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল ও হাফেজ মাওলানা নুরুদ্দীন। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট সেজদায়ে শোকরের বরকতসমূহ পরের পোস্ট আল্লাহর ওলীগণের সেজদা সম্পর্কযুক্ত পোস্ট সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ-উয-উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)... July 9, 2026 গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে... July 5, 2026 June 26, 2026 পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট-এর উদ্যোগে শোক মজলিস...
June 23, 2026 পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট-এর উদ্যোগে শোক মজলিস... June 22, 2026 পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট-এর উদ্যোগে শোক মজলিস... June 18, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট