লাইব্রেরিবিশ্বকোষকুরআনের প্রতি শিশুদের আগ্রহী করতে করণীয়

বিশ্বকোষ

কুরআনের প্রতি শিশুদের আগ্রহী করতে করণীয়

⏱ 3 মিনিট পড়তে লাগবে

454 শিশুদের কোনো বিষয়ের প্রতি মনোযোগী করে তোলা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ কাজ। কুরআন ও দ্বীনি বিষয়ে শিশুদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে আরও বেশি ধৈর্যশীলতা ও কৌশল অবলম্বনের প্রয়োজন পড়ে। তবে নিয়ম, কুরআন ও হাদীসের নির্দেশনা মেনে ধারাবাহিকভাবে চেষ্টা করলে ফলাফল পাওয়া সম্ভব। নিম্নে কুরআনের প্রতি শিশুদের আগ্রহী করে তোলার কয়েকটি কার্যকরী করণীয় তুলে ধরছি: ১.

গর্ভাবস্থায় কুরআন শোনা ও পড়া: এই সময়ে পবিত্র কুরআন শ্রবণ করা ও পড়া শুধু মায়ের আত্মিক ও মানসিক প্রশান্তিই বাড়ায় না, তা ভ্রূণের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ২. শিশুকে দুগ্ধ দানকালে কুরআন শোনা: শিশুকে মাতৃদুগ্ধ দানকালে মা ও শিশু যদি কুরআন শ্রবণ করে, তবে তা শিশুর শ্রবণশক্তি কুরআনের প্রতি আকৃষ্ট হয়। ৩. উপহার হিসেবে কুরআন দেয়া: শিশুকে একটি কুরআন উপহার দিন, যা হবে একান্তই তার; এটি শিশুর মধ্যে মালিকানা-বোধ জাগ্রত করবে। ফলে তার ও তার নিজের কুরআনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হবে। ৪.

কুরআন পাঠে উৎসাহ দেয়া: সন্তানেরা যখন কুরআন তেলাওয়াত করে বা কোনো সুরা হেফজ করে, কিংবা পুরো কুরআন হেফজ করে তখন তার এই সাফল্যে সামর্থ মতো উদযাপন করুন, তাকে উপহার দিন। এতে সে আরো উৎসাহিত হবে। ৫. কুরআনে উল্লেখিত গল্প বলা: শিশুরা গল্পের প্রতি বেশ আগ্রহী হয়। তাই কুরআনে উল্লেখিত গল্পগুলো বলে কুরআনের সাথে তাদের সংযোগ বাড়ানোর চেষ্টা করুন। ৬. মা-বাবার কুরআন পাঠের অভ্যস্থতা: শিশুরা তার মা-বাবাকেই সবচেয়ে বেশি অনুসরণ ও অনুকরণ করে থাকে।

তাই শিশুরা যদি তার মা-বাবাকে নিয়মিত কুরআন পাঠ করতে দেখে, তবে তারাও দেখাদেখি কুরআন পাঠে আগ্রহী হয়ে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা আমাদের ও আমাদের সন্তানদের কুরআন ও আহলে বাইতের (আ.) সঙ্গে সম্পৃক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুলনায় পবিত্র আশুরা পালিত পরের পোস্ট পারস্যের জ্যোতির্ময়ী নারী আইনুশ শামস (রহ.) সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট