লাইব্রেরিবিশ্বকোষওমরে সাআদ কিভাবে মৃত্যুবরণ করে?

বিশ্বকোষ

ওমরে সাআদ কিভাবে মৃত্যুবরণ করে?

⏱ 3 মিনিট পড়তে লাগবে

349 ৬৬ হিজরির ৯ই রবিউল আউয়াল কারবালার অতি অসমযুদ্ধ ও মহাট্র্যাজেডির জন্য দায়ী ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর ইবনে সা’দ বিন আবি ওয়াক্কাসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারবালার ঘটনার প্রায় চার বছর পর নবী (দ.)- বংশের পক্ষে গণজাগরণে নেতৃত্বদানকারী বীর মুখতার সাকাফির নির্দেশে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশ্বনবী (সা.)’র প্রিয় নাতী হযরত ইমাম হুসাইন (আ.) এবং তাঁর পরিবারের প্রায় সব পুরুষ সদস্যসহ (একজন ছাড়া) নবী (সা.)বংশের বেশ কয়েকজন সদস্য ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে।

ইমামের ছয় মাসের শিশুপুত্র হযরত আলী আসগর (র.)সহ নবীবংশের প্রায় ১৮ জন সদস্য শহীদ হন। এ ছাড়াও ইমামের পক্ষে বীরের মত লড়াই করে প্রায় ১০০ জন সঙ্গীসাথীও এ যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। ইয়াজিদের নির্দেশে কুফার গভর্নর ইবনে জিয়াদের ফরমান পেয়ে ত্রিশ হাজারেরও বেশি সেনা নিয়ে ওমর সা’দ কারবালায় ইমাম হুসাইন (আ.)-কে হয় যুদ্ধ নতুবা ইয়াজিদের প্রতি আনুগত্যের অপমানজনক শর্ত আরোপ করেছিল।

ইমাম (আ.) ও তাঁর অধিকাংশ আত্মীয়স্বজনসহ কারবালায় নবীবংশের প্রেমিক প্রায় ১০০ জন সদস্য ত্রিশ হাজার সুসজ্জিত সেনার বিরুদ্ধে প্রবল পিপাসার্ত অবস্থায় বীরের মত লড়াই করে শহীদ হন এবং এভাবে তাঁরা ইসলামের ইতিহাসে ধর্মের জন্য বীরত্ব ও ত্যাগের এক অনন্যঅমর দৃষ্টান্ত রচনা করেন। ইমাম শিবিরের জন্য কয়েকদিন ধরে পানি সরবরাহ নিষিদ্ধকারী ইয়াজিদ বাহিনী নবীপরিবারের সদস্যদের লাশের ওপর ঘোড়া ছুটিয়ে লাশগুলো দলিতমথিত করেছিল এবং তাঁদের মস্তক ছিন্ন করে বর্শার আগায় বিদ্ধ করেছিল।

তারা কারবালায় ইমাম শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল। এ ছাড়াও নবীবংশের নারী ও শিশুদেরকেও টেনে হিঁচড়ে শিকল পরিয়ে বন্দী অবস্থায় কুফার গভর্নরের দরবারে ও দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনী। নবীবংশের পক্ষে মুখতারের গণজাগরণের ফলে ইরাকে উমাইয়া শাসনের অবসান ঘটেছিল এবং কারবালার নৃশংসতায় জড়িত প্রায় সব প্রধান নরপিশাচকে মৃত্যুদণ্ড দিয়েছিল মুখতারের বিপ্লবী গণবাহিনী।

শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত পরের পোস্ট কারবালা যুদ্ধের খলনায়কদের করুণ পরিণতি সম্পর্কযুক্ত পোস্ট সবর: মুমিনের শক্তি, সফলতার চাবিকাঠি July 12, 2026 কারবালা ইতিহাস: সত্য-মিথ্যার বিভেদ প্রাচীর June 17, 2026 জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা: ইমাম মুহাম্মদ আল-বাকির (আ.)-এর...

May 21, 2026 পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ April 1, 2026 শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট