লাইব্রেরিবিশ্বকোষ

বিশ্বকোষ

⏱ 3 মিনিট পড়তে লাগবে

575 রাসূলুল্লাহ (সা.) বলেন: যে ব্যক্তি এ পৃথিবীতে কোন (মুসলমান) ভাইয়ের দুঃখসমূহ থেকে একটি দুঃখ দূর করে, কিয়ামতের দিনে আল্লাহ তার দুঃখসমূহ থেকে একটি দুঃখ দূর করে দিবেন। [শাহাবুল আখবার, পৃষ্ঠা-১৯৪) ইমাম হোসাইন (আ.) বলেন: নিশ্চয়ই তোমাদের দিকে মানুষের প্রয়োজনগুলোর স্রোত হলো তোমাদের ওপর মহান আল্লাহর কাছ থেকে আসা নেয়ামত। তাই, এ নেয়ামতগুলোর কারণে দুঃখ করো না।

[বিহারুল আনওয়ার, খণ্ড-৭৪, পৃষ্ঠা-৩১৮) আমীরুল মুমিনীন ইমাম আলী (আ.) বলেন: যখন জানতে পারবে যে তোমাদের মুসলমান ভাইদের মধ্যে কারো সাহায্যের প্রয়োজন, তখন তাকে তা মুখে বলার বোঝা বইতে দিয়ো না।

[বিহারুল আনওয়ার, খণ্ড-৭৪, পৃষ্ঠা-১৬৬] ইমাম সাদিক (আ.) তার পূর্বপুরুষদের থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা.) বলেন: “যে ব্যক্তি কোন ক্ষুধার্ত মুমিনকে খাওয়ায়, তাকে আল্লাহ বেহেশতের ফলসমূহ থেকে খাওয়াবেন; যে ব্যক্তি তাকে বস্ত্রহীন পেয়ে পোশাক পরায়, তাকে আল্লাহ কারুকার্যখচিত রেশমী পোশাক পরাবেন; যে ব্যক্তি তাকে পিপাসার্ত পেয়ে শরবত পান করায়, তাকে আল্লাহ জান্নাতের মুখ-বন্ধ [অর্থাৎ বিশেষ যত্নে সংরক্ষিত।

পাত্র থেকে পান করাবেন; এবং যে ব্যক্তি তাকে সাহায্য করে অথবা তার কোন দুঃখ দূর করে, তাকে আল্লাহ কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় স্থান দিবেন যখন ঐ ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। [বিহারুল আনওয়ার, খণ্ড-৭৪, পৃষ্ঠা-৩৮২] রাসুলুল্লাহ (সা.) বলেন: “মানুষ জীবনোপকরণের [রিযক্) জন্য আল্লাহর ওপর নির্ভরশীল, তাই মানুষের মধ্যে ঐ ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহর ওপর নির্ভরশীলদের সাহায্য করে এবং পরিবারের সদস্যদের আনন্দিত রাখে।

(আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-১৬৪] রাসূলুল্লাহ (সা.) বলেন: যে ব্যক্তি কোন মুমিনকে সাহায্য করে, মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহ তার তিয়াত্তরটি দুঃখ-কষ্ট দূর করবেন যার একটি এ পৃথিবীতে এবং অবশিষ্ট বাহাত্তরটি দূর করবেন ইরাট দুঃখ-কষ্টের সময়ে। এরপর তিনি (সা.) বললেন: তখন মানুষ নিজেদের নিয়ে খুবই ব্যস্ত থাকবে। [আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-১৯৯) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট হুসাইনি আদর্শে পালিত নারি “হিন্দ” পরের পোস্ট আশুরার দিনে শোক প্রকাশ নাকি আনন্দ?

সম্পর্কযুক্ত পোস্ট আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব November 15, 2025 ইমাম সাদিক (আ.)-এর শিক্ষা October 27, 2025 হাদিস October 23, 2025 হাদিস October 20, 2025 যে ব্যক্তি আল্লাহর নাম নেয়, ফেরেশতা তার রক্ষক... October 8, 2025 প্রকৃত জ্ঞানী কে? October 6, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট