লাইব্রেরিবিশ্বকোষহযরত ফাতিমাতুয যাহরার (সা.আ.) তসবিহ
বিশ্বকোষ
হযরত ফাতিমাতুয যাহরার (সা.আ.) তসবিহ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
904 আহলে বাইতের মধ্যমণি হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা নিজে ঘরের সব কাজ করতেন আটা পিষতেন, মশক ভরে পানি আনতেন, নিজেই ঘর ঝাড় দিতেন, কাপড় চোপড় পরিস্কার করতেন। রাসূল (সা.) এর কাছে একবার কিছু গোলাম ও বাঁদী আসলে আলী (আ.) ফাতিমা (সা.আ.) কে বললেন, “হে ফাতিমা ঘরের কাজ কর্ম করতে তোমার অনেক কষ্ট হয় তুমি রাসূল (সা.) এর কাছে গিয়ে তোমার সমস্যার কথা খুলে বললে তিনি হয়ত তোমাকে একটা কাজের মেয়ে দিতে পারেন।
তাহলে তোমার কষ্ট কিছুটা লাঘব হবে।” হযরত ফাতিমা (সা.আ.) রাসূল (সা.) এর খেদমতে উপস্থিত হয়ে দেখলেন তিনি সাহাবীদের সাথে কথা বলছেন (তিনি অতি মাত্রায় লাজুক ছিলেন বিধায়) লোক সম্মুখে কিছু না বলেই ফিরে আসলেন। রাসূল (সা.) বুঝতে পারলেন নিশ্চয় ফাতিমা কোন দরকারে এসেছিল কিন্ত লোকজন থাকায় কিছু না বলেই ফিরে গেছে। পরের দিন রাসূল (সা.) স্বয়ং আমাদের বাড়ি এসে আমাদের পাশে বসে বললেন,ফাতিমা তুমি গতকাল কি জন্য আমার কাছে এসেছিলে?
তিনি লজ্জায় মাথা নিচু করে রইলেন কিছুই যেন মুখ থেকে বের হচ্ছিলনা, আমি আরয করলাম,ইয়া রাসূলুল্লাহ (সা.) পানি বহন করে ফাতিমার কোমর ব্যথা হয়ে গেছে, যাতা ঘুরানোর কারনে হাতে দাগ পড়ে গেছে। ঘর দুয়ারে ঝাড় দেয়ার কারন কাপড় চোপড় ময়লা থাকে। তাই গতকাল বলেছিলাম আপনার কাছে গিয়ে একজন খাদেম আবেদন করতে।
রাসূল (সা.) বললেন, “আমি কি তোমাদেরকে কাজের মেয়ের চেয়ে উত্তম কিছু দান করব যা তোমাদের ইহকাল ও পরকাল উভয় জগতেই কাজে আসবে।” হযরত ফাতিমা (সা.আ.) বললেন, “আল্লাহ ও তাঁর রাসূল (সা.) যা ভাল মনে করেন আমি তাতেই সন্তুষ্ট।” রাসূল (সা.) বললেন, “রাতে যখন শেয়ার জন্য বিছানায় যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ে শয়ন করবে। এই যে কর সর্ব মোট, ১০০ বার হলেও আমলনামাতে তার সওয়াব ১০০০ বার লেখা হবে।” (বিহারুল আনওয়ার, ৪৩তম খন্ড, পৃ.
৮২।) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট হজরত ফিজ্জা’র কোরআনের আয়াত চর্চা পরের পোস্ট হযরত ফাতেমা (সা.আ.) এর শাহাদাত বার্ষিকী সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী... July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য...
July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট