লাইব্রেরিবিশ্বকোষসাইয়্যেদুন্নিসা খাতুনে জান্নাত ফাতিমার দাফনের সময় হযরত আলী (আ.) প্রদত্ত খোৎবা
বিশ্বকোষ
সাইয়্যেদুন্নিসা খাতুনে জান্নাত ফাতিমার দাফনের সময় হযরত আলী (আ.) প্রদত্ত খোৎবা
⏱ 3 মিনিট পড়তে লাগবে
490 সাইয়্যেদুন্নিছা খাতুনে জান্নাতের দাফনের সময় আমিরুল মোমেনিন বলেনঃ হে আল্লাহর রাসূল, আমার সালাম ও আপনার কন্যার সালাম গ্রহণ করুন। আপনার কন্যা আপনার কাছে আসছেন এবং তিনি আপনার সাক্ষাত লাভের জন্য তাড়াহুড়া করেছিলেন। হে আল্লাহর রাসুল, আপনার প্রাণপ্রিয় কন্যার মৃত্যু আমাকে ধৈর্যহারা করে দিয়েছে এবং আমার সহ্যশক্তি দুর্বল হয়ে পড়েছে। আমার সান্তুনার ক্ষেত্র এটুকু যে, আপনার দুঃখজনক ও হৃদয় বিদারক বিচ্ছেদবেদনা আমি ধৈর্য সহকারে সহ্য করেছি। আপনাকে আমি নিজ হাতে কবরে শায়িত করেছি।
আমার গ্রীবা ও বুকের মাঝখানে আপনার পবিত্র মস্তক থাকাবস্থায় আপনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। এবার,আপনার আমানত ফেরত নেয়া হয়েছে এবং যা দেয়া হয়েছিল তা আবার ফিরিয়ে নেয়া হলো। আমার শোকের আর কোন সীমা রইলো না এবং আমার রাত্রি নিদ্রাবিহীন হয়ে গেল যে পর্যন্ত না আপনি এখন যে ঘরে আছেন আল্লাহ আমার জন্য সে ঘর মঞ্জুর করেন। নিশ্চয়ই,আপনার কন্যা আপনার সাক্ষাত লাভ করেই আপনাকে বিস্তারিত বলেছেন যে, আপনার উম্মাহ তার প্রতি কতই না অত্যাচার করেছে।
আপনি দয়া করে তাকে জিজ্ঞেস করে বিস্তারিত খবর জেনে নেবেন। এসব ঘটনা এত অল্পকালের মধ্যে ঘটেছে যে,লোকেরা এখনো আপনাকে স্মরণ করে এবং আপনার কথা বলাবলি করে। আপনাদের উভয়ের প্রতি আমার সালাম । এ সালাম, একজন শোকাহতের কোন বিরক্ত বা সঘৃণ ব্যক্তির নয়। আমার এখান থেকে চলে যাওয়ার কারণ এ নয় যে, আমি শ্রান্ত হয়ে পড়েছি এবং যদি আমি এখানে থাকি তার কারণ এ নয় যে,আল্লাহ্ সবুরকারীদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি তাতে বিশ্বাস হারিয়েছি।
(সূত্র: জেহাদুল ইসলাম কর্তৃক অনূদিত নাহজ আল বালাঘার ২০১তম খুৎবা থেকে সংকলিত) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট কেন হযরত ফাতিমা যাহরাকে উম্মে আবিহা বলা হয়! পরের পোস্ট হযরত ফাতিমাতুয যাহরার (সা.আ.) তসবিহ সম্পর্কযুক্ত পোস্ট সবর: মুমিনের শক্তি, সফলতার চাবিকাঠি July 12, 2026 কারবালা ইতিহাস: সত্য-মিথ্যার বিভেদ প্রাচীর June 17, 2026 জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা: ইমাম মুহাম্মদ আল-বাকির (আ.)-এর...
May 21, 2026 পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ April 1, 2026 শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট