লাইব্রেরিবিশ্বকোষকেন হযরত ফাতিমা যাহরাকে উম্মে আবিহা বলা হয়!
বিশ্বকোষ
কেন হযরত ফাতিমা যাহরাকে উম্মে আবিহা বলা হয়!
⏱ 3 মিনিট পড়তে লাগবে
2.9k হাদিসে বর্ণিত হয়েছে, «زَهَرَ نُورُها لِمَلائِکَةِ السَماءِ » মা ফাতিমা যখন নামাজের দাঁড়াতেন তার নুরের জ্যোতি দেখে আসমানের ফেরেশতারা অবাক হয়ে যেত। মা ফাতিমা ছিলেন আল্লাহর মনোনীত এবং পরিক্ষিত বান্দা। «امْتَحَنَکِ اللّهُ الَّذی خَلَقَکِ قَبْلَ أَنْ یَخْلُقَکِ، فَوَجَدَکِ لِمَا امْتَحَنَکِ صابِرَةً»؛ আল্লাহ তাকে তার সৃষ্টির পূর্বেই পরীক্ষা করেছিলেন এবং তাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছিলেন। মা ফাতিমা যাহরা (সা.) মহানবীর সেবা-শুশ্রূষা থেকে শুরু করে সংসারের নানান কাজের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।
মক্কার কাফেররা প্রায়ই মহানবী ( সা.)কে উত্যক্ত করত, তাঁর ওপর অত্যাচার চালাত। সেই সময় স্নেহময়ী মায়ের মতো বালিকা ফাতেমা পিতার পাশে এসে দাঁড়াতেন, পিতার ক্ষতের পরিচর্যা করতেন, কাফেরদের হাত থেকে তাঁকে আগলে রাখার চেষ্টা করতেন । তিনি একাই তাদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হতেন। এজন্য হযরত ফাতেমা যাহরা ( সা. আ. )কে সকলে উম্মে আবিহা বলে ডাকতো। উম্মে আবিহা অর্থ তাঁর পিতার মা। মা ফাতিমা যাহরা(সা.) মহানবী (সা.) এর কন্যা হয়েও স্নেহময়ী মায়ের মতো মহানবীকে ভালোবাসতেন বলেই তাঁর উপাধি হয়েছিল উম্মে আবিহা।
ইসলাম প্রচারের কঠিন মিশন নিয়ে মহানবী ( সা. ) দেশান্তরী হয়েছিলেন । সে সময়ও হযরত ফাতেমা যাহরা ( সা. আ. ) পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন।
(সুত্র: শাবিস্তান) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পবিত্রতা অর্জন পরের পোস্ট সাইয়্যেদুন্নিসা খাতুনে জান্নাত ফাতিমার দাফনের সময় হযরত আলী (আ.) প্রদত্ত খোৎবা সম্পর্কযুক্ত পোস্ট সবর: মুমিনের শক্তি, সফলতার চাবিকাঠি July 12, 2026 কারবালা ইতিহাস: সত্য-মিথ্যার বিভেদ প্রাচীর June 17, 2026 জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা: ইমাম মুহাম্মদ আল-বাকির (আ.)-এর...
May 21, 2026 পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ April 1, 2026 শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Abi Dawud 804 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan Abi Dawud 1445 - Prayer (Kitab Al-Salat): Detailed Injunctions about Witr - كتاب الوتر - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan Abi Dawud 564 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan Abi Dawud 795 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan Abi Dawud 1220 - Prayer (Kitab Al-Salat): Detailed Rules of Law about the Prayer during Journey - كتاب صلاة السفر - Sunnah.com
⏱ 3 মিনিট