লাইব্রেরিবিশ্বকোষইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইসলামি শিক্ষাকেন্দ্র খুলনার শোক প্রকাশ

বিশ্বকোষ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইসলামি শিক্ষাকেন্দ্র খুলনার শোক প্রকাশ

⏱ 3 মিনিট পড়তে লাগবে

361 বিসমিল্লাহির রাহমানির রাহিম অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর প্রেসিডেন্ট হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ও তার রাষ্ট্রীয় সফরসঙ্গীদের সহ গত রবিবার ১৯/০৫/২০২৪ তারিখে এক হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব)। হেলিকপ্টার দুর্ঘটনায় তার এবং অন্যান্যদের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোক ও শূনতা সৃষ্টি করেছে।

ইসলামি শিক্ষাকেন্দ্রর অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রবৃন্দ এই আকস্মিক ও বিষাদময় ঘটনার জন্য মহামান্য রাহবার এবং ইরানের বিপ্লবী জাতির প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। তার আকস্মিক চলে যাওয়া সত্যিই ইরানি জাতি, শিয়া এবং মানবতা, সাম্য ও শান্তির জন্য একটি বড় ক্ষতি। ইসলামী শিক্ষাকেন্দ্র বাংলাদেশের আপামর শিয়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ শোক ও সমবেদনা প্রকাশ করছে।

পাশাপাশি দুর্ঘটনার শিকার মরহুমগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাদের জন্য শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছে এবং সংকটের এই মুহূর্তে ইরানি জনগণের জন্য শান্তি, ধৈর্য ও সংহতি কামনা করছে। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট আখেরাতের ওপর বিশ্বাস পরের পোস্ট কুরআনে আত্মমর্যাদাবোধ ও মানসিক শৃঙ্খলা সম্পর্কযুক্ত পোস্ট শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026 হযরত খাদিজা (সাঃ আঃ): ইসলাম গ্রহণকারী প্রথম...

February 28, 2026 মাহে রমযান: আত্মসংশোধনের বসন্তকাল February 21, 2026 পবিত্র রমজানের মহিমা February 21, 2026 আখলাক ও নৈতিকতা: প্রকৃত মুমিন হওয়ার অপরিহার্য শর্ত January 27, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com

⏱ 3 মিনিট