লাইব্রেরিবিশ্বকোষহেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাত

বিশ্বকোষ

হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাত

⏱ 3 মিনিট পড়তে লাগবে

385 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাতবরণ করেছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় ১৫ ঘণ্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ (সোমবার) সকাল ৭টা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া য়ায়। প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘন পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। হেলিকপ্টারের লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল (রোববার) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রায়িসি।

সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। প্রেসিডেন্ট গতকাল সকালে তেহরান থেকে বিমানে করে তাবরিজে পৌঁছান এবং সেখান থেকে হেলিকপ্টারে করে জলাধার উদ্বোধনের স্থানে পৌঁছেন।

সূত্র: পার্সটুডে শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম রেযা (আ.)কে স্থলাভিষিক্ত করার ক্ষেত্রে মামুনের লক্ষ্য ও উদ্দেশ্য পরের পোস্ট ইমাম রেযা (আ.)’এর ঐতিহাসিক সফর (মদিনা থেকে মার্ভ) সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক...

November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট