লাইব্রেরিবিশ্বকোষপ্রতিবেশীর অধিকার কী? বিশ্বনবীর একটি গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ

বিশ্বকোষ

প্রতিবেশীর অধিকার কী? বিশ্বনবীর একটি গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ

⏱ 3 মিনিট পড়তে লাগবে

📌754 আমাদের দয়ার নবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.) প্রতিবেশীদের অধিকার ও তাদের সঙ্গে ওঠাবসার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে গেছেন।

হাদিসে এসেছে, একদিন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ করে বলেন: আপনারা জানেন কি প্রতিবেশীর অধিকার কী?” সাহাবীরা বললেন: “না ইয়া রাসূলুল্লাহ।” এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এক প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর অধিকার সম্পর্কে যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন তা হচ্ছে: “এক প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর অধিকার হচ্ছে এই যে, যদি সে অসুস্থ হয় তবে তাকে দেখতে যাবে, যদি তার মৃত্যু হয় তাহলে তার দাফন-কাফনে অংশ নেবে, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তাকে কর্জে হাসানা [সুদমুক্ত ঋণ] দেবে; তার আনন্দে তাকে শুভেচ্ছা জানাবে এবং তার দুঃখে দুঃখী হবে ও সমবেদনা জানাবে; তোমার প্রতিবেশীর বাড়ির চেয়ে তোমার বাড়ি যেন এতটা উঁচু হয়ে না যায় যাতে তার বাড়ির বাতাসের প্রবাহ তোমার বাড়িতে আটকে যায়; যখন কোনো ফল কিনবে তখন সেখান থেকে কিছু ফল তোমার প্রতিবেশীকে দেবে, আর যদি না দিতে পারো তাহলে ফল কিনে এমনভাবে তোমার ঘরে নেবে যেন প্রতিবেশী দেখতে না পায়, এমনকি ওই ফল তোমার বাচ্চার হাতে দেবে না যাতে সে প্রতিবেশীর বাচ্চাকে তা দেখায় এবং সে কষ্ট পায়; এমনভাবে খাবার রান্না করবে না যাতে তার ঘ্রাণে প্রতিবেশী কষ্ট পায়, তবে যদি সে খাবার থেকে কিছুটা প্রতিবেশীকে দিতে পারো তাহলে অসুবিধা নেই।” ইসলামে প্রতিবেশীর অধিকারের প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করলে আমাদের বসবাসের পরিবেশটি হয় অনেক আনন্দদায়ক ও সুখময়। আর যে গ্রাম, পাড়া বা মহল্লার সবার মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকে সে সমাজের সকল মানুষের উন্নত মানসিক বিকাশ ঘটে। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম জাফর সাদিক (আ.)র শাহাদত বার্ষিকী পরের পোস্ট মায়ের গুরুত্ব বুঝুন: মায়ের মর্যাদা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট