লাইব্রেরিবিশ্বকোষ
বিশ্বকোষ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
244 আল কুদস দিবস হিসেবে রমজানের শেষ শুক্রবার পালন করে আসছে মুসলিমরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার আহলুল বাইত ফাউন্ডেশন খুলনার উদ্যোগে নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাদ জু’মা বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রণ করেন। ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লো্গানে মুখরিত বিক্ষোভ মিছিল নির্ধারিত স্থানে পৌঁছে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওজায়ে ইলমিয়া সাহেবুজ্জামান (আ.) এর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা যায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ শহিদুল হক, বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. এম এ কাইয়ুম, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন যে, আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নির্যাতিত ফিলিস্তিন মুসলিম ভাই-বোনদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশের উদেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী’র নির্দেশে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল্-কুদস দিবস পালিত হয়ে আসছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই ইসরাইলের নাগপাশ থেকে ফিলিস্তিনী ভূখন্ড মুক্তি পাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ‘Stand with Palestine” এর সদস্যবৃন্দ। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ঈদুল ফিতর: ইসলামী ঐক্য ও সহমর্মিতার উৎসব পরের পোস্ট আলী (আঃ) এর দৃষ্টিতে এই বিশ্বপ্রকৃতি সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত...
March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়... March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট