লাইব্রেরিবিশ্বকোষ

বিশ্বকোষ

⏱ 3 মিনিট পড়তে লাগবে

7.5k ষষ্ঠ ইমামের পুত্র হযরত মুসা বিন জাফরই (কাযিম) (আ.) ছিলেন সপ্তম ইমাম । তিনি হিজরী ১২৮ সনে জন্ম গ্রহণ করেন এবং হিজরী ১৮৩ সনে জেলে বন্দী অবস্থায় বিষ প্রয়োগের ফলে শাহাদত বরণ করেন । পিতার মৃত্যুর পর মহান আল্লাহর নির্দেশে এবং পূর্ববতী ইমামগণের ওসিয়ত অনুযায়ী ইমামতের পদে আসীন হন । সপ্তম ইমাম হযরত মুসা কাযিম (আ.) আব্বাসীয় খলিফা মানসুর, হাদী, মাহদী, এবং হারুনুর রশিদের সমসাময়িক যুগে বাস করতেন ।

তার ইমামতের কালটি ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছান্ন ও সুকঠিন যার ফলে‘ তাকিয়া’ নীতি অবলম্বনের মাধ্যমে তার জীবনকাল অতিবাহিত হয় । অবশেষে খলিফা হারুনুর রশিদ হজ্জ উপলক্ষ্যে মদীনায় গিয়ে ইমামকে বন্দী করে । খলিফা হারুনের নির্দেশে‘ মসজিদে নববীতে’ নামাযরত অবস্থায় ইমামকে গ্রেপ্তার ও শিকল পরানো হয় । শিকল পরানো অবস্থাই ইমামকে মদীনা থেকে বসরায় এবং পরে বাগদাদে বন্দী হিসেবে স্থানান্তর করা হয় । ইমামকে বহু বছর একাধারে জেলে বন্দী অবস্থায় রাখা হয় । এসময় তাকে একের পর এক বিভিন্ন জেলে স্থানান্তর করা হয় ।

অবশেষে‘ সিন্দি ইবনে শাহেক’ নামক বাগদাদের এক জেলে বিষ প্রয়োগের ফলে তিনি শাহাদত বরণ করেন । অতঃপর‘ মাকাবিরে কুরাইশ’ নামক স্থানে তাকে দাফন করা হয় । ঐ স্থানের বর্তমান নাম‘ কাযেমাইন’ নগরী ।### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম জাফর সাদেক (আ.) পরের পোস্ট ইমাম আলী রেযা (আ.) সম্পর্কযুক্ত পোস্ট নবীজীর আহলে বাইতের মহিয়সী নারী হযরত মাসুমা (সা)র...

April 29, 2025 মহানবী (সা.)’র প্রিয়তম সহধর্মিনী হজরত খাদিজা (সা.আ.)’র মৃত্যুবার্ষিকী March 8, 2025 আহলে বাইত (আ.)-এর অমর সেনাপতি হজরত আব্বাস (আ.) February 4, 2025 ইমাম মূসা কাযিম (আ.)-এর শাহাদাত বার্ষিকী January 22, 2025 December 30, 2024 ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল-জাওয়াদ আত-তাকী June 5, 2024

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট