লাইব্রেরিবিশ্বকোষশা’বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রেজা ( আ:) এর উপদেশ সমূহ
বিশ্বকোষ
শা’বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রেজা ( আ:) এর উপদেশ সমূহ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
591 শাবান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসার রিযা ( আ) এর উপদেশ সমূহ আবা সালত বলেন: আমি শাবান মাসের শেষ জুমায় (শুক্রবার ) ইমাম রিযার ( আ ) খিদমতে উপস্থিত হলে তিনি বললেন: হে আবা সালত! শাবান মাসের বেশির ভাগ দিন অতিবাহিত হয়েছে এবং আজ শাবান মাসের শেষ জুমা ( শুক্রবার) ।
📌অতএব শাবান মাসের বাকি (অবশিষ্ট) দিন গুলোয় এ মাসের অতীত ও গত হয়ে যাওয়া ( অর্থাৎ বিগত ) দিনগুলোর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে অবহেলা ও গাফিলতি ( শৈথিল্য প্রদর্শন) করা হয়েছে এবং তোমার জন্য যা গুরুত্বপূর্ণ ( ছিল অথচ তা আঞ্জাম দেও নি ) তা জুবরান ( পূরণ ) করার উদ্যোগ নাও: ১.অধিক অধিক দুআ ( প্রার্থনা) করবে ২. বেশি বেশি ইসতিগফার ( ক্ষমা প্রার্থনা ) করবে ৩. বেশি বেশি পবিত্র কুরআন তিলাওয়াত করবে ৪.
মহান আল্লাহর কাছে গুনাহ ও পাপ থেকে তওবা ( অনুশোচনা ও মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন অর্থাৎ পাপ বর্জন ) করবে যাতে খুলুসিয়াতের ( নিষ্ঠা ) সাথে মহান আল্লাহর মাস অর্থাৎ রমযানে প্রবেশ ( নিষ্ঠা ও ইখলাসের সাথে পবিত্র রমযানের রোযা পালন ) করতে পার ৫. যে আমানত তোমার যিম্মায় আছে তা আদায় করবে ৬. মুমিনদের প্রতি তোমার মনে যে সব শত্রুতা ও বিদ্বেষ রয়েছে ( অন্তর থেকে ) তা সব দূর ও বের করে দেবে ৭.
যে গুনাহ ও পাপে তুমি লিপ্ত রয়েছ তা বর্জন ও পরিহার করে তাক্ওয়া ও পরহেযগারী ( খোদাভীরুতা) অবলম্বন এবং প্রকাশ্যে ও গোপনে ( অর্থাৎ সর্বাবস্থায়) মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ( ভরসা ) করবে ৮. এ মাসের ( অবশিষ্ট) দিনগুলোতে বেশি বেশি এ দুআ পড়বে ও বলবে: اللَّهُمَّ إِنْ لَمْ تَکُنْ غَفَرْتَ لَنَا فِیمَا مَضَی مِنْ شَعْبَانَ فَاغْفِرْ لَنَا فِیمَا بَقِیَ مِنْهُ হে আল্লাহ!
শাবান মাসের যে অংশ বা দিনগুলো গত হয়ে গেছে সেই দিনগুলোয় আপনি যদি আমাকে ক্ষমা করে না থাকেন তাহলে এ মাসের ( শাবান ) অবশিষ্ট দিন গুলোয় আমাকে ক্ষমা করে দিন.
(সূত্র: উয়ূনু আখবারির রিযা (আ), খ: ২, পৃ: ৫১ এবং বিহারুল আনওয়ার, খ: ৯৪, পৃ: ৭৩) অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট অভ্যন্তরীণ তাকওয়ার সুদৃঢ়করণ পরের পোস্ট পবিত্র রমযান মাস অতি মর্যাদাপূর্ণ মাস সম্পর্কযুক্ত পোস্ট শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা March 7, 2026 ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী March 5, 2026 হযরত খাদিজা (সাঃ আঃ): ইসলাম গ্রহণকারী প্রথম...
February 28, 2026 মাহে রমযান: আত্মসংশোধনের বসন্তকাল February 21, 2026 পবিত্র রমজানের মহিমা February 21, 2026 আখলাক ও নৈতিকতা: প্রকৃত মুমিন হওয়ার অপরিহার্য শর্ত January 27, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan Ibn Majah 2046 - The Chapters on Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3504 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3440 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3436 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 3476 - The Book of Divorce - كتاب الطلاق - Sunnah.com
⏱ 3 মিনিট