লাইব্রেরিবিশ্বকোষনামায পরিত্যাগের পরিণতি কি?

বিশ্বকোষ

নামায পরিত্যাগের পরিণতি কি?

⏱ 3 মিনিট পড়তে লাগবে

510 নামায পরিত্যাগকারী সব সময় উদ্বিগ্ন ও অস্বস্তিতে ভুগতে থাকে। কারণ নামায মানুষের মাঝে আত্মিক ও মানসিক প্রশান্তি এনে দেয়। যদি কেউ নিয়মিত নামায পরিত্যাগ করে তাহলে সে ধীরে ধীরে মানসিক রোগগ্রস্থ হয়ে পড়বে। হয়তো আমাদের চারিপাশে এমন অনেককে দেখা যাবে যারা কখনও নামায আদায় করে না। এ অবস্থা দেখে হয়তো কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে, নামায পরিত্যাগ করলে দুনিয়া ও পরকালে মানুষের পরিণতি কি হয়?

ইরানের নামায কায়েম পরিষদের গবেষক সাইয়েদ হাসান মুসাভীর আলোচনার সারাংশ আমরা তুলে ধরছি- আল্লাহ তায়ালা বলেছেন যে, যে ব্যক্তি আমাকে ভুলে যাবে; কিয়ামতের দিন সে অন্ধ অবস্থাতে উত্থিত হবে। সূরা তোহার ১২৪ নং আয়াতে বলা হয়েছে যে, « وَ مَنْ أَعْرَضَ عَنْ ذِكْري فَإِنَّ لَهُ مَعيشَةً ضَنْكاً وَ نَحْشُرُهُ يَوْمَ الْقِيامَةِ أَعْمى‏» অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর স্বরণ থেকে দূরে সরে আসবে, সে বিপদাপদের শিকার হবে এবং কিয়ামতের দিন অন্ধ হিসেবে উত্থিত হবে। নামায পরিত্যাগকারী আল্লাহর স্বরণ থেকে বঞ্চিত।

একজন নামাযি প্রতিদিন পাচ ওয়াক্ত নামাযে সূরা ফাতেহা পাঠকালে -«اياك نعبد و اياك نستعين» অর্থাৎ ‘হে আল্লাহ আমরা তোমার ইবাদত-বন্দেগী করি এবং তোমার নিকটই সাহায্য কামনা করি’ এ আয়াতটি বারংবার পাঠ করে। আর এ আয়াতের মাধ্যমে একজন নামাযি ব্যক্তি আল্লাহর প্রতি অবিচল আস্থা প্রকাশের সুযোগ পায়। আল্লাহ তায়াল সূরা রাদে’র ২৮ নং আয়াতে বলেছেন যে, « أَلا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ» অর্থাৎ আল্লাহর স্বরণ অন্তরে প্রশান্তি আনয়ন করে’। নামায আল্লাহর স্বরণের সর্বোত্তম মাধ্যম।

কিন্তু যারা নামায পরিত্যাগ করে তারা এ প্রশান্তির সুযোগ পায় না। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পবিত্র মক্কা শরীফের আরো কিছু মুস্তাহাব কাজ পরের পোস্ট মুফরাদা ওমরাহর মুস্তাহাব বিষয় সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী... July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য...

July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট