লাইব্রেরিবিশ্বকোষক্বায়েমের (আ.ফা.) সহযোগীদের সংখ্যা
বিশ্বকোষ
ক্বায়েমের (আ.ফা.) সহযোগীদের সংখ্যা
⏱ 3 মিনিট পড়তে লাগবে
459 ক্বায়েমের (আ.ফা.) সহযোগীদের সংখ্যা এ ব্যাপারে প্রসিদ্ধ অভিমত হচ্ছে এই যে, যুগের ইমামের (আ.ফা.) সহযোগী ও বন্ধুগণের সংখ্যাটি হবে ৩১৩ জন এবং এ বিষয়ে একাধিক হাদিসে ইঙ্গিত করা হয়েছে। হযরত ইমাম সাদেকের (আ.) বরাত দিয়ে মোফাজ্জাল ইবনে উমর হতে এরূপে একটি হাদিস বর্ণিত হয়েছে: ঠিক যেন আমি হযরত ক্লায়েমকে (আ.ফা.) কুফার (মসজিদের) মেম্বারে দেখতে পাচ্ছি যেখানে বদর যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের সমসংখ্যক ৩১৩ জন পুরুষ তাঁরই চতুর্দিকে সমবেত হয়ে আছেন।
তাঁরা হচ্ছেন সমরবিদ (যুদ্ধে সিদ্ধহস্ত) পুরুষ এবং আল্লাহর পৃথিবীতে আল্লাহর সৃষ্টির উপর শাসনকর্তা। ( বিহারুল আনওয়ার, ৫২তম খণ্ড, পৃ. ৩২৬, ৪২তম হাদিস ) । আরও অপর কতক হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, তাঁর বন্ধু ও সহযোগীদের সংখ্যাটি উপরোক্ত সংখ্যাতেই সীমাবদ্ধ নয়; বরং এই সংখ্যাটি হচ্ছে তাঁদেরই যাঁরা হযরত মাহ্দীর (আ.) আন্দোলনের সূচনা থেকেই তাঁকে সঙ্গদান করবেন। তবে ক্রমান্বয়ে এ সংখ্যা বর্ধিত হতে থাকবে।
অবশ্য, বলার অপেক্ষা রাখে না যে, এই ৩১৩ ব্যক্তি এক মুখ্য বিশেষত্বের অধিকারী হওয়ার কারণে তাঁরা হযরত মাহ্দীর (আ.ফা.) সেনাবাহিনীর সেনাপতিত্ব ও নেতৃত্বদানের ভূমিকা পালন করবেন।( মওউদ, ৯ম সংখ্যা, পৃ. ৩৪ ) আবু বসির হযরত ইমাম সাদিক (আ.) হতে একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে: হযরত মাহ্দীকে (আ.ফা.) ঘিরে সমবেত হওয়া লোকদের সংখ্যাটি পূর্ণ না হওয়া অবধি তিনি মক্কা থেকে বের হবেন না (আন্দোলনের আহ্বান জানাবেন না)। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম: এই সংখ্যাটি কতজনের?
উত্তরে তিনি বল্লেন: দুই হাজার জন; হযরত জিবরাঈল তাঁর ডানপাশে এবং হযরত মিকাঈল তাঁর বামপাশে চলবেন-ইত্যাদি। ( বিহারুল আনওয়ার, ৫২তম খণ্ড, পৃ. ৩৬৭-৩৬৮, ১৫২তম হাদিস ) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট হজরত আলী আকবরের (আ.) মাহাত্ম্য ও গুণাবলি পরের পোস্ট তাকছীর এবং এর কিছু আহকাম সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...
July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট