লাইব্রেরিবিশ্বকোষভাইয়ের অধিকার

বিশ্বকোষ

ভাইয়ের অধিকার

⏱ 3 মিনিট পড়তে লাগবে

687 ভাইয়ের অধিকার অর্থ: তোমার ভাইয়ের অধিকার হচ্ছে এই যে, তোমাকে জানতে হবে যে, সে হচ্ছে তোমার হাত (শক্তি), তোমার সম্মান ও তোমার শক্তি। সুতরাং তাকে আল্লাহর অবাধ্যতায় অস্ত্র হিসেবে ব্যবহার করো না এবং তাকে আল্লাহর সৃষ্টির উপর অত্যাচারের উপকরণ হিসেবে ব্যবহার করো না! আর তাকে তার শত্রুর মোকাবেলায় সাহায্য কর এবং তার শুভাকাঙ্ক্ষী হও! অবশ্য যদি সে আল্লাহর অনুগত্যের পথে থাকে তবে তার সঙ্গে এরূপ আচরণ করবে; তা না হলে আল্লাহকে তার উপর প্রাধান্য দেবে। আল্লাহ ব্যতীত আর কোনো শক্তি নেই।

পবিত্র কোরআনে আল্লাহ বলছেন: হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা করা হতে বেঁচে থাক! নিশ্চয় কতক ধারণা গুনাহ। আর তোমরা (মানুষের) গোপন বিষয় সন্ধান করো না! তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে! তোমাদের কেউ কি তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর! নিশ্চয় আল্লাহ্ তওবা কবুলকারী, পরম দয়ালু। ( সূরা: হুজুরাত, ১২তম আয়াত।) হাদীসে বর্ণিত হয়েছে: রসুল (সা.) বলেন: তোমার ভাইকে সাহায্য কর চাই সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত।

জিজ্ঞেস করা হল: কিভাবে অত্যাচারীকে সাহায্য করব? তিনি (সা.) বললেন: তাকে অত্যাচার হতে বাধা দাও। মহানবী (সা.) বলেন: এক মুসলমান অপর মুসলমানের ভাই; সে কখনই তার উপর অত্যাচার করে না; তার সহযোগিতা হতে হাত গুটিয়ে নেয় না এবং তার দুর্দিনে তাকে ত্যাগ করে না।

সূত্র: ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ ) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট কুরআন ও ইমামত সম্পর্কে ইমাম জাফর সাদিক (আ.) পরের পোস্ট হজরত কাম্বার ইমাম আলী (আ.) এর দাশ সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট