লাইব্রেরিবিশ্বকোষপিতার অধিকার অর্থ
বিশ্বকোষ
পিতার অধিকার অর্থ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
422 পিতার অধিকার অর্থ তোমার পিতার অধিকার হচ্ছে এই যে, তোমাকে জানতে হবে যে, সে হচ্ছে তোমার উৎস; যদি সে না থাকত তবে তুমিও থাকতে না। সুতরাং যখনই নিজের মধ্যে এমন কিছু লক্ষ্য কর যা তোমাকে আশ্চর্যান্বিত করে তখন জেনে রেখো যে, সেই নেয়ামতের উৎস হচ্ছে তোমার পিতা। অতএব, আল্লাহর প্রশংসা কর এবং উক্ত নেয়ামতের সমপরিমাণ তাঁর শুকরিয়া কর। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।
হাদীসে বর্ণিত হয়েছে: আলী ইবনে ইব্রাহীম, মুহাম্মদ ইবনে ঈসা ইবনে উবাইদ হতে, তিনি ইউনুস ইবনে আব্দির রাহমান হতে, তিনি দুরুস্ত ইবনে আবী মানসুর হতে, তিনি হযরত মূসা ইবনে জাফর (আ.) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করল: সন্তানের উপর পিতার কী অধিকার রয়েছে? তিনি (সা.) বললেন: পিতার নাম ধরে ডাকবে না, তার পূর্বে হাঁটবে না, তার পূর্বে বসবে না এবং এমন কোনো কাজ করবে না যা তার (পিতার) প্রতি গালিগালাজ করার কারণ হয়।
মুহাম্মদ ইবনে ইয়াহ্ইয়া (মাধ্যম সহযোগে) ইব্রাহীম ইবনে শুয়াইব হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন: আমি হযরত ইমাম সাদিককে (আ.) জিজ্ঞেস করলাম যে, আমার পিতা অতি বৃদ্ধ ও দুর্বল হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে, সে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে চায় তখন আমরা তাকে বহন করে নিয়ে যাই। তিনি (আ.) বললেন: যদি তুমি এমন কাজ করতে সক্ষম হও তবে অবশ্যই এ কাজ কর। আর নিজের হাত দিয়ে (তার মুখে) লোকমা তুলে দাও! এর প্রতিদানে তুমি পরকালে বেহেস্ত পাবে।
ইমাম সাদিক (আ.) বলেছেন: কোনো ব্যক্তি যদি স্বীয় পিতা-মাতার প্রতি ক্রোধের দৃষ্টিতে তাকায় তবে আল্লাহপাক তার নামায গ্রহণ করবেন না; এতে যদিও তার পিতা-মাতা তার প্রতি জুলুমকারী হয়ে থাকে। সূত্র: ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ ) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট আল্লাহর গুণরাজী সম্পর্কে পরের পোস্ট আমাদের জীবন চলার সহায়ক হয়ে উঠুক কুরআন সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...
July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট