লাইব্রেরিবিশ্বকোষইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য
বিশ্বকোষ
ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য
⏱ 3 মিনিট পড়তে লাগবে
539 ‘গাজার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা-ইসরাইলের দোসরদের পঙ্গু করে দিয়েছে’ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলদর্পী আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে হতাশ করে দিয়েছে। (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের এক সমাবেশে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা একথা বলেন। ১৯৭৮ সালে পাহলভী স্বৈরশাসকের বিরুদ্ধে পবিত্র কোম শহরে জনপ্রিয় গণঅভ্যুত্থানের বার্ষিকীতে এই সমাবেশের আয়োজন করা হয়।
গাজার চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “ছোট্ট একটু ভূখণ্ডে অবরুদ্ধ কিছু মানুষ আমেরিকা এবং তার দালাল ইহুদিবাদী ইসরাইলকে হতাশ করে দিয়েছে। তারা ইহুদিবাদের দালালদের পঙ্গু করে দিয়েছে।” কোমের গণঅভ্যুত্থান প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, “১৯৭৮ সালের এই দিনে কোমের জনগণ রাস্তায় নেমে এসেছিলেন; তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, অনেকে মারধর ও নির্যাতনের শিকার কিংবা কারাবন্দী হয়েছেন।
কিন্তু সেই আন্দোলনই পরনির্ভরশীল স্বৈরশাসকের উৎখাতের আন্দোলনে পরিণত হয়েছিল।” কেরমান প্রদেশে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর এই বর্বরতার কঠোর জবাব দেয়া হবে। আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, দুঃখজনক এবং বিপর্যয়কর এই ট্র্যাজেডি ইরানি জনগণকে ব্যথিত করেছে তবে ইসলামী প্রজাতন্ত্র ঘটনার আসল এবং নেপথ্যের অপরাধীদের খুঁজে বের করা ও দমন করার ওপর জোর দিয়েছে।
অপরাধীদেরকে খুঁজে বের করে উপযুক্ত বিচার করার ওপর জোর দেন তিনি। সূত্র: পার্সটুডে শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইসলামের অনন্য কান্ডারি হযরত ইমাম জাফর সাদিক (আ.) পরের পোস্ট হজ্বের অধিকার সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক...
November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট