লাইব্রেরিবিশ্বকোষনামাযের অধিকার
বিশ্বকোষ
নামাযের অধিকার
⏱ 3 মিনিট পড়তে লাগবে
482 নামাযের অধিকার নামাযের অধিকার হচ্ছে, তুমি জানবে যে, সেটি হচ্ছে মহান আল্লাহর দরবারে প্রবেশের কারণ এবং নামাযরত অবস্থায় তুমি মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান। যখন তুমি এটা জানতে পারবে তখন তুমি নামাযে এমনভাবে দণ্ডায়মান হতে পারবে যেভাবে একজন হীন, লাঞ্ছিত, নগণ্য, একাগ্রচিত্ত, উদ্বিগ্ন, আশাবাদী, ভীত এবং অসহায় ব্যক্তি কাতরভাবে তার মর্যাদা রক্ষার জন্যে পূর্ণ স্থিরতা ও গাম্ভীর্য বজায় রেখে তার মনিবের সম্মুখে দণ্ডায়মান হয়। আর তখনই নামাযকে অন্তর থেকে গ্রহণ করতে পারবে।
একে (নামায) এর সমস্ত বিধিবিধান ও অধিকারসহ প্রতিষ্ঠা কর! পবিত্র কোরআন বলছে: অর্থাৎ নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।) ( সূরা: আনকাবুত, ৪৫তম আয়াত ) আল্লাহর রসুল (সা.) বলেন: নামায মুমিনের নূর বা জ্যোতিস্বরূপ। আল্লাহর রসুল (সা.) বলেন: দ্বীনের ক্ষেত্রে নামাযের স্থান সেইরূপ, যেরূপ মাথার স্থান শরীরে। ইমাম সাদিক (আ.) বলেন: (কিয়ামতে) সর্বপ্রথম যে জিনিস সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করা হবে তা হল নামায। যদি নামায গৃহীত হয় তবে অন্যান্য আমলও গৃহীত হবে।
আর যদি নামায অগ্রাহ্য হয় তবে অন্যান্য আমলও অগ্রাহ্য হবে। সূত্র: ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ ) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট আসিফ ইবনে বারখিয়া কে ছিলেন জ্বিন না মানব? পরের পোস্ট হাদীস ও মনীষীদের দৃষ্টিতে ইমাম মাহ্দী (আ.) সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...
July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট