লাইব্রেরিবিশ্বকোষওয়াজিব তাওয়াফ এবং এ সংক্রান্ত কিছু মাসআলা
বিশ্বকোষ
ওয়াজিব তাওয়াফ এবং এ সংক্রান্ত কিছু মাসআলা
⏱ 3 মিনিট পড়তে লাগবে
539 যে ব্যক্তি তামাণ্ডু ওমরাহর জন্য ইহরাম বাঁধে এবং মক্কা শরীফে প্রবেশ করে, তার ওপর ওমরাহর আমলসমূহের মধ্যে থেকে যে কাজটি সর্বপ্রথম ওয়াজিব, তাহলো তামাত্তু ওমরাহর উদ্দেশ্যে কাবাঘরের চতুর্দিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করা। ৪৫৪. তাওয়াফ হলো কাবা ঘরের চতুর্দিকে সাত পাক এমনভাবে প্রদক্ষিণ করা, যার নিয়ম পরবর্তীতে বর্ণিত হবে। এক একটি পাককে শৌত বলা হয়। কাজেই তাওয়াফ বলতে সাত শৌতকেই বা সাত পাককেই বুঝায়। ৪৫৫. তাওয়াফ ওমরাহ্র রোকনভুক্ত।
কেউ যদি ইচ্ছাকৃতভাবে তা বর্জন করে যতক্ষণ অবধি তা পালনের সময়সীমা বিদ্যমান থাকে, তার ওমরাহ বাতিল হবে। সে মাসআলা সম্পর্কে জ্ঞাত থাকুক আর নাই থাকুক। ৪৫৬. এরূপ যে ব্যক্তি স্বীয় ওমরাহকে বাতিল করে, অধিকতর সতর্কতা হলো তাকে ইফরাদ হজ্ব পালন করতে হবে। অতঃপর ওমরাহ্ পালন করবে। আর হজ্বকে পরবর্তী বছর পুনঃ আদায় করবে। ৪৫৭. তাওয়াফ হাতছাড়া হওয়ার শেষ সময়সীমা হলো তখনই, যখন তাওয়াফকে যদি ওমরাহর বাদবাকি আমলের সাথে সম্পাদন করতে চায়, তাহলে আরাফাতে অবস্থান করতে সক্ষম হবে না।
৪৫৮, যদি তাওয়াফকে ভুলক্রমে বর্জন করে থাকে, তাহলে যখনই হোক তা সম্পাদন করবে। আর যদি নিজ দেশে প্রত্যাবর্তন করে থাকে এবং মক্কায় ফিরে যেতে সক্ষম না থাকে কিম্বা তা কষ্টকর হয়, তাহলে বিশ্বাসভাজন কোনো লোককে প্রতিনিধি নিয়োগ করতে হবে। ৪৫৯. যদি তাওয়াফ সম্পন্ন করার পূর্বে সাঈ সম্পাদন করে থাকে, তাহলে সতর্কতামূলক ওয়াজিব হলো সাঈও পুনঃসম্পাদন করবে। আর যদি তওয়াফের নামাযকে পূর্বেই সম্পাদন করে থাকে, তাহলে তাওয়াফের পর সেটাও পুনঃ আদায় করবে। ৪৬০.
যদি ইহরামধারী ব্যক্তি অসুস্থতার কারণে নিজে তওয়াফ সম্পাদন করতে সক্ষম না থাকে এবং সময় সংকীর্ণ হয়ে আসা পর্যন্ত সক্ষমতা লাভ না করে, যদি তাকে কোন ভাবে নিয়ে গিয়ে তাওয়াফ করানো সম্ভব হয়, এমনকি যদি কাঁধে তুলে নিয়ে কিম্বা খাটিয়াতে বসিয়ে হলেও। আর যদি সম্ভব না হয়, তাহলে তার জন্য প্রতিনিধি নিয়োগ করতে হবে। ৪৬১. অসুস্থ লোককে তাওয়াফ করানোর সময় যথাসম্ভব তাওয়াফের শর্তাবলী ও হুকুম-আহকাম মেনে চলতে হবে।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট তাওয়াফের ওয়াজিবসমূহ পরের পোস্ট নারী ইস্যুতে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব: সর্বোচ্চ নেতা সম্পর্কযুক্ত পোস্ট হজ্ব March 21, 2024 হজ্ব March 20, 2024 হজ্ব March 17, 2024 হজ্ব March 13, 2024 হজ্ব March 12, 2024 বিবিধ মাসায়েল সম্পর্কে প্রশ্নোত্তর ও ফতোয়া March 4, 2024
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট