লাইব্রেরিবিশ্বকোষশহীদেরাই জাতীয় পরিচিতি,
বিশ্বকোষ
শহীদেরাই জাতীয় পরিচিতি,
⏱ 3 মিনিট পড়তে লাগবে
358 ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শহীদেরা হলেন ইরানের জাতীয় পরিচিতি এবং নিজেদের পরিচিতি ভুলে গেলে চলবে না। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ১০ হাজার শহীদের স্মরণে আয়োজিত কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। গত ৬ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হলেও ঐ বৈঠকে সর্বোচ্চ নেতার বক্তব্য (বৃহস্পতিবার) প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেছেন, শহীদদের স্মরণসভা মানে শুধু তাদের বিষয়ে স্মৃতিচারণ নয়।
তাদের বিশেষ গুণাবলী বিশেষকরে ঈমান, তাকওয়া, শাহাদাত লাভের আকাঙ্ক্ষা, নানা বিসর্জন ও সাহসিকতার কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শহীদেরা হলেন তরুণদের জন্য সর্বোত্তম আদর্শ। ইরানের ইতিহাসে তা লিপিবদ্ধ থাকতে হবে। শিল্প-সাহিত্যের মাধ্যমে যেমন সিনেমা, কবিতা ও বইয়ের মাধ্যমে শহীদদের উজ্জ্বল চেতনা নয়া প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে তরুণেরা তাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করতে পারবে।
এ সময় তিনি শহীদদের পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদদের পরিবার ও বন্ধু-বান্ধবদের স্মৃতিকথা সংরক্ষণের ওপর জোর দেন। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের মানুষের নানা অবদানের কথা স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের পূর্ব আজারবাইজান হচ্ছে শহীদ ও আত্মবিসর্জন-কারীদের লালন কেন্দ্র।
সূএ: পার্সটুডে/এসএ/১৪ শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট হযরত ফাতেমা (সা.আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিস পরের পোস্ট ফাতেমা যাহরা (আ.) ও জীবনাদর্শ সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল...
November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট