লাইব্রেরিবিশ্বকোষসম্মানের সাথে মৃত্যু অপমানের সাথে বেঁচে থাকার চেয়ে শ্রেয়
বিশ্বকোষ
সম্মানের সাথে মৃত্যু অপমানের সাথে বেঁচে থাকার চেয়ে শ্রেয়
⏱ 3 মিনিট পড়তে লাগবে
2.2k মানব ইতিহাসে ‘স্বাধীনতা শব্দটি সবচেয়ে প্রিয় শব্দ বা প্রবাদ। তবে এই শব্দটি নানাবিধ অর্থে প্রচলিত হয়ে থাকে। যেমন, দর্শনের ক্ষেত্রে স্বাধীনতা, আত্মগঠনের ক্ষেত্রে স্বাধীনতা, অধিকার আদায়ের ক্ষেত্রে স্বাধীনতা, দাসত্বের মোকাবেলায় স্বাধীনতা (জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনতা) এবং চারিত্রিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে স্বাধীনতা ইত্যাদি। আশুরার বিপ্লবী আদর্শের মধ্যেও সেরূপ স্বাধীনতার নানা দিক-নির্দেশনা পাওয়া যায়।
এখানে তার কয়েকটি উল্লেখ করা যাক: আশুরা বিপ্লবের প্রধান শ্লোগান স্বাধীনতা আশুরা বিপ্লবের স্বাধীনতা ও এর চেতনামূলক শিক্ষা মূলতঃ নৈতিক স্বকীয়তার স্বাধীনতা সংশ্লিষ্ট। কিন্তু পাশাপাশি তা স্বাধীন ব্যক্তিত্ব ও পরাধীনতা থেকে মুক্তি অর্জনের শিক্ষাও দিয়ে থাকে। নিম্নোক্ত দৃষ্টান্তগুলোর প্রতি ১. আশুরার দিন ইমাম হোসাইন (আঃ) বলেন, “সম্মানের সাথে মৃত্যু অপমানের সাথে বেঁচে থাকার চেয়ে শ্রেয়।” ২.
ইমাম হোসাইন (আঃ) প্রতিপক্ষ ও শত্রæসৈন্যদের উদ্দেশে বলেন, যদি তোমাদের ধর্ম নাও থাকে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস নাও করো, তবে অন্ততঃপক্ষে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরা স্বাধীন হও। আর যদি আরব হয়ে থাক, তাহলে অন্ততঃপক্ষে তোমাদের পূর্ব-পুরুষদের আদব-কায়দা নিয়ম-রীতি অনুসরণ কর।” যদি কেউ কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে তাহলে সে কারণে তাকওয়ার অধিকারী হওয়ার চেষ্টা করে, অন্যের উপর যুলুম করে না।
এমনকি যদি কেউ স্বাধীনচেতা হয় এবং পরাধীনতার শৃঙ্খল তার ঘাড়ে না থাকে তাহলেও সে অন্যের উপর যুলুম করতে পারে না এবং সে অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে। ইমাম হোসাইন (আঃ) তাঁর আসন্ন বিপদের সামনে দাঁড়িয়েও অপমানে হাতকড়া পরিত্যাগ করেন (যদি তিনি ইয়াজিদের বিরোধিতা না করতেন, তাহলে অনেক আয়েশী জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি তা পরিহার করেন। আশুরা বিপ্লবে ইমাম হোসাইন (আঃ) এর শ্লোগান ছিল, “অপমান আমাদের মানায় না।
শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট তাওয়াফের নামায সম্পকিত কিছু প্রশ্ন উওর পরের পোস্ট হযরত আলী (আ.)-এর বাণী: নাহজুল বালাগা থেকে সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী... July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য...
July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট