লাইব্রেরিবিশ্বকোষবন্ধুর অধিকার
বিশ্বকোষ
বন্ধুর অধিকার
⏱ 3 মিনিট পড়তে লাগবে
828 সেই হচ্ছে প্রকৃত বন্ধু যে অপর বন্ধুর বিপদকালে তার পাশে দাঁড়ায় এবং সফরকালে বন্ধুর প্রকৃত পরিচয় পাওয়া যায় এমন অনেক প্রবাদ আমাদের সমাজে প্রচলিত রয়েছে ঘনিষ্ঠতা ও আন্তরিকতা মূলত দুবন্ধুর মাঝে পারস্পরিক আবেগ ও অনুভূতির সমন্বয়ে গড়ে উঠে। এ কারণে যখন বন্ধুত্বের প্রসঙ্গ আসে, তখন স্বাভাবিকভাবেই ত্যাগ ও উৎসর্গের বিষয়ও আলোচিত হয়। তাইতো বলা হয়ে থাকে, “সেই হচ্ছে প্রকৃত বন্ধু যে অপর বন্ধুর বিপদকালে তার পাশে দাঁড়ায়” অথবা “সফরকালে বন্ধুর প্রকৃত পরিচয় পাওয়া যায়।
প্রকৃতপক্ষে এ সমস্ত প্রবাদের মাধ্যমে এ বিষয়টি সুস্পষ্ট হয় যে, দুঃসময় ও বিপদকালে বন্ধুর আসল পরিচয় প্রকাশ পায়। ইসলাম মুসলমানদের প্রতি আদেশ দিয়েছে যে, প্রত্যেক মুসলমান যেন অপর মুসলমানের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং দুঃখ-দুর্দশায় যেন তার পাশে এসে দাঁড়ায়। নিশ্চয়ই একজন মুসলমানের উচিত অপর মুসলমান বন্ধুর জান, মাল ও ইজ্জত রক্ষায় সর্বদা সচেষ্ট থাকা। বস্তুত প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব হচ্ছে স্বীয় ঈমানদার বন্ধুর সার্বিক সাহায্য ও সহযোগিতায় আত্মনিয়োগ করা।
পবিত্র ইসলাম ধর্মে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, যা মূলত পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিকে সুদৃঢ় করে, সেটার উপর অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে । পক্ষান্তরে, পরহেজগারীতা আল্লাহর প্রতি আনুগত্যশীল এবং পৃথিবীতে তাকওয়া অবলম্বন ও সৎকর্ম সম্পাদনের ক্ষেত্রে একে অপরকে আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে। তাই স্বাভাবিকভাবেই পরকালেও তাদের বন্ধুত্ব অটুট ও সুদৃঢ় থাকবে। যেহেতু এ পৃথিবীতে তাদের মাঝে গড়ে উঠা পারস্পরিক বন্ধুত্ব সম্পূর্ণ ইতিবাচক ও নিষ্কলুষ, সেহেতু তা কেবল এ পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না।
বরং এরূপ বন্ধুত্ব পরকালীন জীবনেও ধারাবাহিকতা লাভ করবে। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট তিন জামারাতে কঙ্কর নিক্ষেপ পরের পোস্ট চিন্তা ও আমলে আহলেবাইতের (আঃ) বেলায়েত সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী... July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য...
July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট