লাইব্রেরিবিশ্বকোষখুলনায় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন

বিশ্বকোষ

খুলনায় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন

⏱ 3 মিনিট পড়তে লাগবে

671 ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে নগরীর আলতাপোল লেনন্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। গতকাল রবিবার খুলনা মহানগরীর পিকচারপ্যালেস মোড়ে ‘ WE EXPRESS UTMOST SOLIDARITY WITH THE PALESTINIANS FOR THEIR MOVEMENT FOR FREEDOM ’ লেখা ব্যানার নিয়ে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন ‘ফিলিস্তিনি ভাইদের বলতে চাই, আমরা দূর থেকে হয়তো কিছু করতে পারব না।

তবে মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আমরা বাংলাদেশের জনগণ সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকব।’ বক্তারা ওআইসিভুক্ত দেশসহ পৃথিবীর শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিরীহ ফিলিস্তিনদের পাশে দাঁড়ান।’ মানববন্ধনে বক্তব্য এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবু জাফর মন্ডল, সৈয়দ মইনুদ্দিন কিসলু, হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কাইয়ুম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী ও এ্যাড. ড. জাকির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ রক্ষার দাবি জানান এবং ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানান। ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ্য সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী বলেন, সারা বিশ্বের মুসলিমরা ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে।

পৃথিবীর সবচেয়ে তথাকথিক পরাশক্তি আমেরিকা অবশ্যই তাদের লেজ গুটিয়ে নিবে এবং তা তারা পৃথিবীর দেশে দেশে তাদের খবরদারি বন্ধ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। এ সময় তাদের বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো, বয়কট ইসরায়েল সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট মিনার তৃতীয় ওয়াজিব কাজ পরের পোস্ট হজ্বে মাথামুণ্ডন কিম্বা তাকছীরের বিবিধ মাসায়েল সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল...

March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়... March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট