লাইব্রেরিবিশ্বকোষপানির প্রকারভেদ ও সেগুলোর আহকাম
বিশ্বকোষ
পানির প্রকারভেদ ও সেগুলোর আহকাম
⏱ 3 মিনিট পড়তে লাগবে
মুযাফ পানি (মিশ্রিত ও ফলের রসজাতীয় পানি) মাসআলা (৬১): মুযাফ পানি হচ্ছে এমন পানি যার উপর এককভাবে ‘পানি’ কথাটি প্রয়োগ করা সঠিক হয় না। বরং ‘পানি’ কথাটির সাথে কোনো একটি শর্ত যুক্ত করে বলতে হয়। সে পানি কোনো কিছু হতে সংগৃহীত হতে পারে, যেমন তরমুজের রস, কিংবা গোলাপ পানি ইত্যাদি। অথবা কোনো কিছুর সাথে মিশ্রিতও হতে পারে এমনভাবে যে সেটাকে আর পানি বলে না। যেমন: শররত, স্যালাইন ইত্যাদি।
মাসআলা (৬২): মুযাফ পানি কোনো অপবিত্র জিনিসকে পবিত্র করে না (অর্থাৎ পবিত্রকারী জিনিসসমূহের অন্তর্ভূক্ত নয়।) মাসআলা (৬৩): মুযাফ পানি (ময়লা) জিনিসের সংস্পর্শে অপবিত্র হয়ে যায় (যদিও উক্ত ময়লা জিনিস সামান্যই থাকে এবং পানির বর্ণ, স্বাদ ও ঘ্রাণ বদলে নাও যায় এবং যদি মুযাফ পানির পরিমাণ কুর সমানও থাকে) মাসআলা (৬৪): মুযাফ পানি দ্বারা ওযু ও গোসল করলে তা বাতিল। মাসআলা (৬৫): কখনো পানিতে কিছু মেডিসিন মিশিয়ে তাকে দুধের রঙে পরিণত করা হয়। এ পানি মুযাফ পানির হুকুম গ্রহণ করবে না।
কাজেই এরূপ পানি দ্বারা অপবিত্র জিনিসকে ধুয়ে ফেলা এবং ওযু ও গোসল সম্পন্ন করা যেতে পারে। ২. মুতলাক পানি (বিশুদ্ধ/সাদা পানি) মাসআলা (৬৬): মুতলাক পানি হচ্ছে এমন পানি যার উপর অন্য কোনো শর্ত যুক্ত না করেও তাকে এককভাবে ‘পানি’ বলা সঠিক হয়। যেমন: বৃষ্টির পানি, ঝর্নার পানি ইত্যাদি। মুতলাক পানির প্রকারভেদ মাসআলা (৬৭): মুতলাক পানি কয়েক প্রকারের হয়। যথা: ১. আকাশ থেকে যে পানি বর্ষিত হয় (বৃষ্টির পানি) ২. মাটি থেকে যে পানি উদ্গিরণ হয় (প্রবহমান পানি) ৩. যে পানি বর্ষিতও হয় না, উদ্গিরণও হয় না (স্থির পানি)।
এ পানি যদি ৩৮৪ লিটার (প্রায়) এর বেশি পরিমাণ থাকে তাহলে তা ‘কুর পানি’ আর যদি উক্ত পরিমাণের চেয়ে কম থাকে তাহলে সেটাকে ‘কালিল পানি’ বলা হয়। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট রোমের বাদশার প্রশ্নের জবাবে হযরত আলী (আ.) পরের পোস্ট মানসিক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের নিরাপত্তায় মায়ের ভূমিকা সম্পর্কযুক্ত পোস্ট যদি সন্দেহ হয় আমি ওজু করেছি কি না-করণীয়... October 18, 2025 ওযূতে পা মাসেহ্ নাকি ধৌত করতে হবে?
July 6, 2024 মুতলাক পানির আহকাম June 13, 2023 পানির প্রকারভেদ ও সেগুলোর আহকাম May 29, 2023 ওযু ও গোসল March 23, 2018
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট