লাইব্রেরিবিশ্বকোষঅতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার মুসলিম বিশ্বে সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা

বিশ্বকোষ

অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার মুসলিম বিশ্বে সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা

⏱ 3 মিনিট পড়তে লাগবে

275 ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়িয়ে দেওয়া। এই অঞ্চলের সব দেশেরই এই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া উচিৎ। ওমানের সুলতান হেইসাম বিন তারেক আলে সাঈদ ও তার সফরসঙ্গীরা আজ তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, আশা করি মুসলিম সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে মুসলিম উম্মাহ তার অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার করতে সক্ষম হবে। একইসঙ্গে মুসলিম দেশগুলোর সম্মিলিত সক্ষমতা ও সুযোগ-সুবিধা সব মুসলমান এবং সব মুসলিম দেশ ও সরকারের কল্যাণে ব্যবহৃত হবে। ওমানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি মনে করি ইরান ও ওমানের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে।

📌এই দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই জরুরি, কারণ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এই দুই দেশের পানি সীমায় পড়েছে। মিশরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মিশরের আগ্রহকে স্বাগত জানাই। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। তিনি বলেন- প্রেসিডেন্ট জনাব রায়িসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে সুনীতি গ্রহণ করেছেন, তার ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের মতো ঘটনাগুলো ঘটছে।

সূত্র: পার্সটুডে#### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইসলামের অনন্য মহামানব ইমাম রেজা (আ.) পরের পোস্ট ইমাম বাকের (আ.)-এর দৃষ্টিতে জ্ঞান অন্বেষণের মূল্য সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল...

November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট