লাইব্রেরিবিশ্বকোষসর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)

বিশ্বকোষ

সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)

⏱ 3 মিনিট পড়তে লাগবে

1.6k ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র প্রভাবশালী নেত্রী ও দলের জাতীয় মুখপাত্র নুপুর শর্মা সম্প্রতি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মানব ইসলামের মহানবী (সা.) সম্পর্কে নুপুর শর্মার ধৃষ্টতাপূর্ণ মন্তব্যে আমি তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের নিকট তার এই জঘন্য অপরাধের কঠোর ও সর্বোচ্চ শাস্তি দাবী করি।

ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষার জন্য আজ মুসলমানদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা শুধু সময়ের দাবিই নয় ঈমানী দায়িত্বও বটে। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব যে ধরনের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন স্থানে ইসলামের শত্রুরা ইসলাম ধর্মের পবিত্রতার উপর কালিলেপন এবং আমাদের পবিত্র স্থানসমূহ অবমাননা ও ধ্বংসের গভীর চক্রান্তে লিপ্ত। তারা এ ধরনের অশোভনীয় ও অমর্যাদাকর কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে চায়।

কেননা, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম এবং বিশ্বের শান্তিকামী মানুষ আজ মহান এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এর সুশীতল ছায়াতলে আশ্রয় পেতে চায়। আর এই কারণেই শত্রুদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তাই নিয়মিত বিরতিতে তারা পবিত্র ইসলাম ধর্মকে কলংকিত করার এবং ইসলামের মহান নবী’র (সা.) চরিত্র হননের অপচেষ্টায় মাঠে নেমেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এ অপকর্মগুলোর মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

পরিশেষে আমি আবারও নুপুর শর্মার এহেন ধৃষ্টতাপূর্ণ অপরাধের জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভারতের সকল মুসলমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী অধ্যক্ষ, ইসলামী শিক্ষাকেন্দ্র, খুলনা।

শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট শিরক (আল্লাহর সত্তা ও গুণের সাথে কাউকে শরিক করা) পরের পোস্ট জাফরি ফিকাহ’র আলোকে ফৌজদারি দণ্ডবিধির রায় প্রদান ও কার্যকর করার ক্ষেত্রে বিলম্ব করার কারণসমূহ (৩য় পর্ব) সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট