লাইব্রেরিবিশ্বকোষমহান আল্লাহর নিকট আহলে বাইতের (আ.) অবস্থান

বিশ্বকোষ

মহান আল্লাহর নিকট আহলে বাইতের (আ.) অবস্থান

⏱ 3 মিনিট পড়তে লাগবে

আলী মোর্ত্তজা হযরত ফাতিমা যাহরা (সা.আ.) বলেছেন: نحْنُ وَسِيلَتُهُ فِي خَلْقِهِ، وَ نَحْنُ خَاصَّتُهُ، وَ مَحَلُّ قُدْسِهِ، وَ نَحْنُ حُجَّتُهُ فِي غَيْبِهِ، وَ نَحْنُ وَرَثَةُ أَنْبِيَائِهِ আমরা বান্দাদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আমরা তাঁর বিশেষ ও মনোনীত বান্দা এবং ঐশী পবিত্র স্থান, আমরা তাঁর অগোচরে আলাহর প্রমাণ এবং তাঁর নবীদের উত্তরাধিকারী। (আওয়ালেমুল উলূম খণ্ড ১১, পৃ. ৮৯৪) হাদিসটির ব্যাখ্যা: পাক-পবিত্র, মুত্তাকি -পরহেজগার ও ধার্মিক ব্যক্তিরা মহান আল্লাহর নিকটঅত্যন্ত সম্মানের অধিকারী।

তাঁদেরকে আল্লাহর দরবারে ওসিলা করে চাহিদা পূরণ করা যায়। আমাদের ধর্মীয় শিক্ষায় এই বিষয়টিকে তাওয়াসসুল বলা হয়। মহান আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহর রহমতের কাছে পৌঁছানোর জন্য তোমাদের ওসিলা তথা মাধ্যম সন্ধান করা উচিত। মহানবী হযরত মুহাম্মাদের (আ.) আহলে বাইত (আ.), জ্ঞান ও বিশ্বাসে, তাকওয়া ও পুণ্যে, উদারতা ও দয়ায় এবং কল্যাণে শ্রেষ্ঠ। আল্লাহর বান্দাদের মধ্যে সম্পর্ক স্থাপনে তারা হল মাধ্যম এবং আল্লাহর রহমত ও নৈকট্য লাভের উপায়। তাদের অনেক মর্যাদা এবং বৈশিষ্ট্য রয়েছে।

তাদের মধ্যে ঐশী পবিত্রতা, বিশুদ্ধতা এবং মহত্ত্ব রয়েছে। তাঁর আল্লাহর পক্ষ থেকে হুজ্জাত তথা দলিল হিসাবে প্রেরিত হয়েনেছ। এবং ধর্মের দলিল। যে ঐশী মারেফাত মহানবীর মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছেছে এবং এটি তাদের কাছে এসেই সঞ্চিত থাকে। তাঁরা হলেন মহানবীর পবিত্র আহলে বাইত, ইসলামী সংস্কৃতির উত্তরাধিকারী এবং আল্লাহর পথের আলো। যখন আমরা এই পবিত্র আহলে বাইতের (আ.) গুণাবলী সম্পর্কে জানতে পারব, তখন এই জ্ঞান আমাদেরকে তাঁদের প্রতি ভালবাসা ও তাদের অনুসরণের দিকে পরিচালিত করবে।

এই কারণে তাঁরা নিজেরাই তাদের গুণাবলী এবং বৈশিষ্ট্যসমূহ প্রকাশ করেছেন, যাতে জনগণ মহান আল্লাহর এই হুজ্জাতদেরকে চিনতে পারে এবং তাদের জ্ঞান ও পূর্ণতা থেকে উপকৃত হতে পারে।

আমরাও যেন তাঁদের মহৎচরিত্র ও সুন্দর গুণাবলীর অধিকারী হতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন।##### শেয়ার 1 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুলনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকী পালিত ২০২৩ পরের পোস্ট আহলুল বাইতের (আ) ফিকহ শাস্ত্রের সাথে আধুনিক পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞানের ভিন্নতা ও পার্থক্য সম্পর্কযুক্ত পোস্ট হযরত যায়নাব (সা.আ.): কারবালার বার্তাবাহক ও সত্যের অবিনাশী...

July 29, 2026 ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম: শোক থেকে জাগরণের পথে July 28, 2026 কুরআন তিলাওয়াত: ঈমানের আলো ও আত্মার প্রশান্তির উৎস July 15, 2026 ইমাম সাজ্জাদ (আ.): ইবাদত, ধৈর্য ও মানবতার অনন্য... July 9, 2026 কারবালার মহাবিপ্লব ও ইতিহাসের অমর কণ্ঠস্বর হযরত যয়নাব... July 7, 2026 ইমাম হোসেনের (আ.) শাহাদাতত্তোর ইয়াযিদের আনন্দ প্রকাশ: ঐতিহাসিক... July 2, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট