লাইব্রেরিবিশ্বকোষখুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র চেহলাম ২০১৯ পালিত

বিশ্বকোষ

খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র চেহলাম ২০১৯ পালিত

⏱ 3 মিনিট পড়তে লাগবে

3.6k হযরত ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র চেহলাম উপলক্ষে ২১ অক্টোবর সোমবার বিকাল ২টা ৩০ মিনিট নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা এবং শোক ও মাতম মিছিল। ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন, নবী (সা.) দৌহিত্র হযরত ইমাম হোসেন (আ.) এর পবিত্র শাহাদাতকে স্মরণ করা একটি ধর্মীয় দায়িত্ব।

📌কেননা ইমাম হোসাইন (আ.) ইসলাম ধর্ম রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুতরাং ইমাম হোসাইন (আ.) এর এই কালজ্বয়ী বিপ্লবকে স্মরণ করে আলোচনা অনুষ্ঠান ও শোক মিছিলের আয়োজন করে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সচেতনতা সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করি। অনুষ্ঠানে মর্সিয়া পাঠ করেন জনাব আতিয়ার রহমান ও আরো অনেকে।

এসময়ে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাবের রেজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিছুর রহমান, হুজ্জাতুল ইসলাম শহিদুল হক, হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদী, হুজ্জাতুল ইসলাম সাজেদুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম মোঃ ইয়ানুর হোসেন প্রমুখ। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দ ও মুমিন ভাইয়েরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকলবাল এর নেতৃত্বে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ইমাম বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র শাহাদাৎ স্মরণে আশুরা পালিত পরের পোস্ট ইসলামী ঐক্য বনাম ইসলামী রাজনৈতিক ঐক্য সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত...

March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়... March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট