লাইব্রেরিবিশ্বকোষনিষেধাজ্ঞা ব্যর্থ করে শত্রুদের পিছু হটাতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

বিশ্বকোষ

নিষেধাজ্ঞা ব্যর্থ করে শত্রুদের পিছু হটাতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

⏱ 3 মিনিট পড়তে লাগবে

3.2k ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, বিজাতীয়দের বিশ্বাস করা যায় না, তারা সমস্যার সমাধান করে দেবে এমন প্রত্যাশা সঠিক নয়। তিনি গত ২৪ নভেম্বর মঙ্গলবার ইরানের সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো অপরাধ করছে। তিনি বলেন- বহু বছর ধরেই এই অপরাধ করা হচ্ছে, কিন্তু গত তিন বছরে তা বেড়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিষেধাজ্ঞা মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরণের নিষেধাজ্ঞা মোকাবেলা করতে গিয়ে প্রথম দিকে হয়তো সমস্যায় পড়তে হবে, কষ্ট হবে। কিন্তু চেষ্টা-প্রচেষ্টা, নতুন নতুন উদ্যোগ এবং সাহসিকতা ও দৃঢ়তার মাধ্যমে এ ধরণের সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। প্রতিপক্ষ যখন তাদের নিষেধাজ্ঞার অকার্যকারিতা উপলব্ধি করবে তখন তারা এ থেকে পিছু হটবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন- বিজাতীয়দের ওপর আস্থা রাখা যাবে না, তাদের কথার ওপর ভিত্তি করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না।

তিনি ইউরোপীয় তিন দেশের সাম্প্রতিক ভিত্তিহীন কথাবার্তার প্রতি ইঙ্গিত করে বলেন, এই অঞ্চলে এসব দেশ সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছে কিন্তু তারাই উল্টো ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলছে। ব্রিটেন ও ফ্রান্স মারাত্মক ধ্বংসাত্মক পরমাণু ক্ষেপণাস্ত্রের অধিকারী, জার্মানিও একই পথে এগোচ্ছে। কিন্তু তারা বলছে ইরান ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না। সূত্রঃ পার্সটুডে শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট দোয়ার গুরুত্ব পরের পোস্ট ড.

ফাখরিজাদের শাহাদাতে মাজমা’র মহাসচিবের শোকবার্তা সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ...

November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট