লাইব্রেরিবিশ্বকোষইসলাম ও হিজাব নারী উন্নয়নের সহায়ক: সর্বোচ্চ নেতা

বিশ্বকোষ

ইসলাম ও হিজাব নারী উন্নয়নের সহায়ক: সর্বোচ্চ নেতা

⏱ 3 মিনিট পড়তে লাগবে

3.4k তিনি আহলে বাইত (আ.)’র শোকগাথা পাঠকারীদের এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, ইসলাম ও হিজাব নারী উন্নয়নের সহায়ক। তিনি এ সময় নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ইরানে নবী নন্দিনীর জন্মবার্ষিকী নারী ও মা দিবস হিসেবে পালিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলাম ধর্মে ঐশী ও মানবীয় ম‚ল্যবোধের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। অভিন্ন দায়িত্বের পাশাপাশি নারী ও পুরুষের বিশেষ দায়িত্বও রয়েছে।

এ কারণে মহান আল্লাহ যার যার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক গঠন কাঠামো দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা নারী ও জীবন প্রণালীর বিষয়ে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির ঘোর বিরোধী। তিনি বলেছেন, পাশ্চাত্য দাবি করছে ইসলাম ও হিজাব নারীর উন্নয়ন ও বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু এটা স্পষ্ট মিথ্যাচার। তারা যে ঠিক বলছেনা তার প্রমাণ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানে নারীদের বর্তমান অবস্থা।

সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, বিজ্ঞান, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কর্মতৎপর এবং শিক্ষিত নারীর সংখ্যা ইতিহাসের আর কোনো পর্যায়েই এত বেশি ছিল না। এসবই হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণে।##### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ড. মাজলুমির ইন্তেকালে মাজমা’র মহাসচিবের শোকবার্তা পরের পোস্ট খুলনায় ইসলামী বিপ্লবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী...

March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট